Advertisement

Assembly Election 2026 Voting Live: অসম, কেরলম, পুদুচেরিতে চলছে নির্বাচন, দুপুর ৩টে পর্যন্ত কোথায় ভোটের হার কত?

Aajtak Bangla | কলকাতা | 09 Apr 2026, 4:42 PM IST

Assembly Election 2026 Voting Live Updates: বৃহস্পতিবার ৩ রাজ্য দিয়ে শুরু হল ছাব্বিশের প্রথম নির্বাচন। অসম, কেরল এবং পুদুচেরিতে বিধানসভার নির্বাচন। এ দফায় অসমের ১২৬, কেরলের ১৪০ এবং পুদুচেরির ৩০ আসনে ভোটগ্রহণ হচ্ছে।

বৃহস্পতিবার ৩ রাজ্য দিয়ে শুরু হল ছাব্বিশের প্রথম নির্বাচন।  অসম, কেরল এবং পুদুচেরিতে বিধানসভার নির্বাচন। এ দফায় অসমের ১২৬, কেরলের ১৪০ এবং পুদুচেরির ৩০ আসনে ভোটগ্রহণ। আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুতে নির্বাচন। তবে বাংলায় ভোট দু'দফায়। প্রথম দফা ২৩ এপ্রিল। দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। পাঁচ রাজ্যেরই ভোটগণনা ৪ মে।  

4:42 PM(21 days ago)

দুপুর ৩টে পর্যন্ত কোথায় ভোটের হার কত?

Posted by :- Kishore

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ৭টা থেকে দুপুর ৩টে পর্যন্ত পুদুচেরিতে ভোট পড়ল ৭২.৪০ শতাংশ। অসমে ভোট পড়েছে ৭৫.৯১ শতাংশ ও কেরলমে ভোট পড়ল ৬২.৭১ শতাংশ।
 

3:45 PM(21 days ago)

অসম, কেরলম, পুদুচেরিতে চলছে নির্বাচন, বড় ধরনের অশান্তির খবর নেই

Posted by :- Kishore
3:06 PM(21 days ago)

ভোট দিলেন পুদুচেরির স্বরাষ্ট্রমন্ত্রী

Posted by :- Kishore

থিরুক্কানুরে ভোট দিলেন পুদুচেরির স্বরাষ্ট্রমন্ত্রী ও BJP প্রার্থী আরুমুগাম নমঃসিভায়াম।
 

1:46 PM(21 days ago)

দুপুর ১টা পর্যন্ত কোথায় ভোটের হার কত?

Posted by :- Kishore

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুদুচেরিতে ভোট পড়ল ৫৬.৮৩ শতাংশ। অসমে ভোট পড়েছে ৫৯.৬৩ শতাংশ ও কেরলমে ভোট পড়ল ৪৯.৭ শতাংশ।
 

Advertisement
1:31 PM(21 days ago)

নির্বাচনের মধ্যেই অসমে এক পোলিং অফিসারের দেহ উদ্ধার

Posted by :- Kishore

পুদুচেরি, কেরল সহ অসমে চলছে বিধানসভা নির্বাচন। আর ভোট চলাকালীনই সোনিতপুর জেলায় উদ্ধার হল এক পোলিং অফিসারের দেহ। জানা গিয়েছে, মৃতের নাম দেবেন হোরো (৪৫)। নাদুয়া কেন্দ্রে দ্বিতীয় পোলিং অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন ছিলেন।
 

1:23 PM(21 days ago)

দুপুর ১টা পর্যন্ত পুদুচেরিতে ভোট পড়ল ৫৪.৯৭ শতাংশ

Posted by :- Kishore
12:12 PM(21 days ago)

সকাল ১১টা পর্যন্ত কোন রাজ্যে ভোট পড়ল কত শতাংশ?

Posted by :- Kishore

সকাল ৭টা থেকে অসম, কেরলম, পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ। বেলা ১১টা পর্যন্ত অসমে ভোট পড়ল ৩৮.৯২ শতাংশ, কেরলমে ভোট পড়েছে ৩৩.২৮ শতাংশ ও পুদুচেরিতে ভোট পড়েছে ৩৭.০৬ শতাংশ।
 

11:49 AM(21 days ago)

কামাখ্যা মন্দিরে পুজো হিমন্ত বিশ্ব শর্মার

Posted by :- Rupsa

অসমে বিধানসভা নির্বাচন। আর ভোটের দিনই কামাখ্যা মন্দিরে পুজো দিলেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আপ্লুত ভোটের দিন মা কামাখ্যার দর্শন পেয়ে। পুজো দিয়ে কী প্রার্থনা করলেন তিনি? বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, অসমবাসীর উন্নতি ও প্রগতির জন্য প্রার্থনা করেছেন। 

11:37 AM(21 days ago)

গুয়াহাটিতে ভোট দিলেন জুবিন গর্গের স্ত্রী

Posted by :- Rupsa

ভোট দিলেন জুবিন গর্গের স্ত্রী গরিমা। গুয়াহাটিতে ভোটাধিকার প্রয়োগ করলেন তিনি। তিনি ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'গতকালই আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি। জুবিনের সঙ্গেই প্রতিবার ভোট দিতে আসতাম। তাই সেই ধারা বজায় রাখতে আজ অসুস্থ শরীরেও ভোট দিতে এসেছিলাম। কারণ এটা আমাদের কর্তব্য।'


 

Advertisement
11:09 AM(21 days ago)

"BJP এবার ঐতিহাসিক জয় পাবে"

Posted by :- Kishore

কেরলমে বিজেপির জয়ের বিষয়ে আশাবাদী কেরলম বিজেপির ভাইস প্রেসিডেন্ট আর শ্রীলেখা। তিনি বলেন, "কেরলে বিজেপি যে সরকার গড়ছে সেই বিষয়ে আমি নিশ্চিত। এটাই সঠিক সময়। সরকারবিরোধী মনোভাব খুব প্রবল। মানুষ চায় এনডিএ ক্ষমতায় আসুক। আমি যেখানেই যাই, আমার মনে হয় যে মানুষ এনডিএ-কেই ভোট দিচ্ছে।"
 

10:48 AM(21 days ago)

ভোট দিলেন অভিনেতা মামুট্টি

Posted by :- Rupsa

কেরলমে ভোট দিলেন সস্ত্রীক অভিনেতা মামুট্টি। তিনি বুথে পৌঁছতেই তাঁকে ঘিরে উচ্ছ্বাস শুরু হয়ে যায় ভক্তদের। 

 

10:47 AM(21 days ago)

সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার

Posted by :- sumana

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে সকাল ৯টা পর্যন্ত কেরালায় ১৬.২৩ শতাংশ, অসমে ১৭.৮৭ শতাংশ এবং পুদুচেরিতে ১৭.৪১ শতাংশ ভোট পড়েছে।
 

10:18 AM(21 days ago)

মানুষ নতুন অসম গঠন করবে, দাবি গৌরব গগৈ-এর

Posted by :- Kishore

অসমে জয়ের বিষয় আশাবাদী অসম কংগ্রেস প্রেসিডেন্ট গৌরব গগৈ। তিনি বলেন, "কংগ্রেসের লক্ষ্য হল গণতন্ত্রকে শক্তিশালী করা এবং রাজ্যে নিজেদের শিকড় আরও মজবুত করা। তিনি আত্মবিশ্বাস প্রকাশ করে জানান, রাজ্যের নতুন ভবিষ্যৎ গঠনে অসমের জনগণ একটি নির্ণায়ক ভূমিকা পালন করবে। 
 

9:39 AM(21 days ago)

সকাল ৯টা পর্যন্ত কত ভোট পড়ল? 

Posted by :- Rupsa

সকাল ৯টা পর্যন্ত অসমে ভোট পড়েছে ১৭.৮৭ শতাংশ। কেরলমে ভোট পড়েছে ১৬.২৩ শতাংশ এবং পুদুচেরিতে ভোট পড়েছে ১৭.৪১ শতাংশ। 

Image

Advertisement
9:20 AM(21 days ago)

সকাল ৯টা পর্যন্ত কেরলমে কত ভোট পড়ল?

Posted by :- Kishore

কেরলমে সকাল ৭ টা থেকে ৯টা পর্যন্ত ২ ঘণ্টায় ভোট পড়ল ১০.৬ শতাংশ।
 

9:07 AM(21 days ago)

তামিলনাড়ুতে বিজয়ের TVK-এর জোট বাঁধবে BJP?

Posted by :- Kishore

অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয়ের সঙ্গে  জোটের প্রয়োজনীয়তা দেখছেন না বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট নীতিন নবীন।  বৃহস্পতিবার তিনি বলেন, রাজনীতিতে সম্পূর্ণ প্রতিশ্রুতি দরকার। অভিনেতা কতটা সময় দিতে ইচ্ছুক, তা নিয়েও প্রশ্ন তুলেছেন নীতিন নবীন।
 

8:42 AM(21 days ago)

পুদুচেরিতে ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

Posted by :- Kishore

পুদুচেরিতে একটি সরকারি স্কুলের বুথকেন্দ্রে গিয়ে ভোট দিলেন পুদুচেরির প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণস্বামী।

8:17 AM(21 days ago)

ভোট দিলেন কেরলমের মুখ্যমন্ত্রী

Posted by :- Kishore

কান্নুরে ভোট দিলেন কেরলমের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
 

7:51 AM(21 days ago)

পোলিং বুথে ভোটারদের স্বাগত জানাচ্ছে রোবট!

Posted by :- Kishore

পোলিং বুথে ভোটারদের স্বাগত জানাচ্ছে রোবট। পুদুচেরির একটি ভোটকেন্দ্র থেকে এই ছবি সামনে এসেছে। দেখুন ভিডিও-

 

Advertisement
7:49 AM(21 days ago)

পুদুচেরি, অসমের মানুষকেও ভোট দিতে আহ্বান মোদীর

Posted by :- Kishore

কেরলমের পর পুদুচেরি, অসমের সর্বোচ্চ সংখ্যক মানুষকে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে আহ্বান জানালেন PM মোদী।
 

Load More
Advertisement