Advertisement
নির্বাচন

Suvendu Adhikari at Ram Navami Rally: ভবানীপুরে শুভেন্দুর রাম নবমীতে কত ধুমধাম? রইল সব ছবি

 Suvendu Adhikari at Ram Navami Rally
  • 1/13

শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে হওয়া রাম নবমীর মিছিল ঘিরে ব্যাপক উন্মাদান চোখে পড়ল।
 

 Suvendu Adhikari at Ram Navami Rally
  • 2/13

ভবানীপুরে রাম নবমীতে শুভেন্দু অধিকারীকে গেরুয়া পতাকা হাতে দেখা গেল।
 

 Suvendu Adhikari at Ram Navami Rally
  • 3/13

রাম নবমীর মিছিল থেকে ভবানীপুরে যেন গেরুয়া রং ঢেলে দিতে চাইলেন শুভেন্দু অধিকারী ।
 

Advertisement
 Suvendu Adhikari at Ram Navami Rally
  • 4/13

 যদুবাবুর বাজারে অজন্তা ধাবা থেকে শুরু হয় এদিন রাম নবমীর মিছিল। মিছিলে যোগ দিয়েই গেরুয়া পাগড়ি পরে নেন বিরোধী দলনেতা। 
 

 Suvendu Adhikari at Ram Navami Rally
  • 5/13

কয়েকটি বাড়িতে ঢুকেও পড়েন শুভেন্দু অধিকারী তথা ভবানীপুর বিধানসভায়এবারের বিজেপি প্রার্থী।
 

 Suvendu Adhikari at Ram Navami Rally
  • 6/13

রামনবমীর শোভাযাত্রায় অংশ নিলেন শুভেন্দু অধিকারী । এই কেন্দ্র থেকেই এবার ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী । 
 

 Suvendu Adhikari at Ram Navami Rally
  • 7/13

ভবানীপুর থেকেই রামনবমীর শোভাযাত্রায় পা মেলালেন শুভেন্দু ৷ সাধুসন্ত সমাজ সকলেই আজ এই শোভাযাত্রায় সামিল হন ।
 

Advertisement
 Suvendu Adhikari at Ram Navami Rally
  • 8/13

রাম নবমীর মিছিলে হাঁটতে হাঁটতে শুভেন্দু বলেন, 'বাংলায় এবার রাম রাজ্যের প্রতিষ্ঠা হবে। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। মেয়েদের সুরক্ষা নিশ্চিত হবে। যুবক যুবতীরা এই বাংলাতেই কাজ পাবেন। ভিন রাজ্যে কাজের খোঁজে যেতে হবে না।'
 

 Suvendu Adhikari at Ram Navami Rally
  • 9/13

 শুভেন্দু অধিকারী বলেন, 'লড়াইয়ের ময়দানে দেখা হবে ৷ পুলিশকে এমন উত্তর দিয়েছি বুঝিয়ে দিয়েছি দিন ভালো নয়।' 
 

 Suvendu Adhikari at Ram Navami Rally
  • 10/13

আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে রামনমবমী, তিথি রয়েছে আগামিকাল পর্যন্ত। 
 

 Suvendu Adhikari at Ram Navami Rally
  • 11/13

ইতিমধ্যেই, রামনবমীর প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে বুধবার বিশেষ বৈঠক হয়েছে নবান্নে। 
 

Advertisement
 Suvendu Adhikari at Ram Navami Rally
  • 12/13

আজ থেকে শুরু করে রবিবার পর্যন্ত জেলায় জেলায় রামনবমীর মিছিল হওয়ার সম্ভাবনা। 
 

 Suvendu Adhikari at Ram Navami Rally
  • 13/13

নবান্ন সূত্রে খবর, মোট ৩ হাজার পুলিশ মোতায়েন থাকবে রামনবমী উপলক্ষে। প্রয়োজনে CRPF-এর সাহায্য নেওয়া হবে। খোলা হয়েছে কন্ট্রোল রুমও।

Advertisement