আজ কখন বৈঠক হবে? জেনে নেওয়া যাকছাব্বিশে বিধানসভা নির্বাচন বিজেপির কাছে কার্যত অগ্নিপরীক্ষা। বঙ্গকে পাখির চোখ করে এগোচ্ছেন অমিত শাহেরা। তাই নির্বাচনের আগে আর সময় নষ্ট করতে রাজি না পদ্ম শিবির। গতকাল, মঙ্গলবারই পরিবর্তন যাত্রার সমাপ্তির ঘোষণা করা হয়েছে। ১৪ তারিখ শনিবার ব্রিগেডে আসছেন নরেন্দ্র মোদীও। তারই মধ্যে বুধবার বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বিজেপি-র কেন্দ্রীয় নির্বাচন কমিটি।
বিজেপি- র পরপর কর্মসূচি
সূত্রের খবর, নির্বাচনের প্রস্তুতি হিসেবে করা 'পরিবর্তন যাত্রা'র ফল নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, দিল্লিতে বিজেপির সদর দফতরেই বিকেল ৩টে নাগাদ এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকতে পারেন রাজ্য বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্য-সহ রাজ্য সংগঠনের একাধিক পদাধিকারীরা। অন্যদিকে, কেন্দ্রীয় কমিটির থেকে উপস্থিত থাকবেন নীতিন নবীন, অমিত শাহের মতো বিজেপির শীর্ষ নেতৃত্ব।
কী নিয়ে আলোচনা হতে পারে?
জল্পনা রয়েছে, 'পরিবর্তন যাত্রা'র ফল নিয়ে আলোচনার পাশাপাশি এই বৈঠকে নির্বাচনী রণকৌশল নিয়েও আলোচনা হতে পারে। এছাড়াও, গেরুয়া শিবিরের প্রার্থী তালিকা নিয়েও এদিন আলোচনার সম্ভাবনা রয়েছে বলে সূত্র মারফত দাবি করা হয়েছে। সেই দিক থেকে বিচার করলে বঙ্গ বিজেপির সঙ্গে কেন্দ্রীয় কমিটির এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যে ভাবে মার্চ মাসের শেষের দিকেই রাজ্যের নির্বাচনেই নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। সে ক্ষেত্রে ২৯৪ জন প্রার্থী বাছাই করে মার্চের শেষ থেকেই রাজ্য জুড়ে প্রচার পর্বে ঝাঁপিয়ে পড়তে তৎপর বঙ্গ বিজেপি শিবির। তারই রূপরেখা তৈরি হয়ে যেতে পারে বুধবারের বৈঠক।
বাংলায় ভোট ঘোষণা হতে পারে মার্চেই
বঙ্গ রাজনীতি ও নির্বাচন কমিশনের পদক্ষেপের দিকে তাকালে বোঝা যাচ্ছে, মার্চ মাসের মাঝামাঝি সময়েই রাজ্যের নির্বাচনেই নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে প্রার্থী বাছাই করে মার্চের শেষ থেকেই রাজ্য জুড়ে প্রচার পর্বে ঝাঁপিয়ে পড়তে তৎপর বঙ্গ বিজেপি শিবির। তারই রূপরেখা তৈরি হয়ে যেতে পারে বুধবারের বৈঠকে।
রাজ্য নেতৃত্বের কাছ থেকে জেলার রাজনৈতিক পরিস্থিতি এবং সংগঠনের প্রস্তুতি সম্পর্কের রিপোর্ট চাইতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব। কোথায় প্রচার জোরদার করতে হবে, কোন আসনে কোন দল শক্তিশালী তা নিয়েও আলোচনা হতে পারে। সেই বুঝেই প্রাথমিক ভাবে স্থির করা হতে পদ্ম শিবিরের প্রার্থীর নামও।