Adhir Ranjan Choudhury : অধীর এবার বিধানসভায়, বহরমপুর থেকেই দাঁড়াতে পারেন, লোকসভার অতীত ভুলে

অধীর চৌধুরী পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় কংগ্রেস নেতা। রাজ্যের কংগ্রেস সভাপতি ছিলেন তিনি। লোকসভায় কংগ্রেসের দলনেতার ভূমিকাও পালন করেছেন।

Advertisement
অধীর এবার বিধানসভায়, বহরমপুর থেকেই দাঁড়াতে পারেন, লোকসভার অতীত ভুলেঅধীর চৌধুরী
হাইলাইটস
  • জল্পনার অবসান
  • বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী

জল্পনার অবসান। বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। খবর সূত্রের। কয়েক দিনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করবে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। সেদিনই প্রার্থী তালিকায় নাম দেখা যাবে অধীর চৌধুরীর। 

অধীর চৌধুরী পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় কংগ্রেস নেতা। রাজ্যের কংগ্রেস সভাপতি ছিলেন তিনি। লোকসভায় কংগ্রেসের দলনেতার ভূমিকাও পালন করেছেন। তবে ২০২৪ সালে লোকসভা ভোটে বহরমপুর কেন্দ্র থেকে পরাজিত হন তিনি। তারপর বহরমপুরে থেকে সংগঠনের কাজে মন দেন। সেই থেকেই জল্পনা ছিল, তিনি ওই কেন্দ্র থেকে ভোটে লড়তে পারেন। এবার সেই জল্পনা সত্যি হতে চলেছে।

 প্রসঙ্গত, অধীর চৌধুরী তাঁর সংসদীয় রাজনীতি শুরু করেছিলেন বিধায়ক হিসেবেই। ১৯৯৬ সালে প্রথমবার বিধানসভা ভোটে জয়ী হন নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে। তার আগে ওই কেন্দ্র থেকেই ১৯৯১ সালে পরাজিত হয়েছিলেন তিনি। 


অধীর রঞ্জন চৌধুরী তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন কংগ্রেস দল থেকেই। তাঁর নেতৃত্বে মুর্শিদাবাদ জেলায় তাঁর রাজনৈতিক ভিত্তি দ্রুত শক্তিশালী হয়। ১৯৯৬ সালে তিনি প্রথম বিধায়ক হন। তখন থেকেই সংগঠন ও জনসংযোগে দক্ষতার পরিচয় দেন। পরবর্তীতে তিনি সাংসদ হন বহরমপুর কেন্দ্র থেকে। ১৯৯৯ সাল থেকে টানা ২০২৪ পর্যন্ত সাংসদ ছিলেন তিনি। 

২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি বহরমপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। তাঁকে হারান তৃমমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান। তারপর থেকে তিনি আবার সংগঠন শক্তিশালী করার কাজে মনোনিবেশ করেন।
  
 

POST A COMMENT
Advertisement