Adhir Chowdhury: 'হেলিকপ্টারের টাকা পাচ্ছেন কোথা থেকে?' হুমাযুনের Viral ভিডিও-র পর সরব অধীরও

হুমায়ুন কবীরের ভিডিও ফাঁস করে ফের বিস্ফোরক তৃণমূল। ভিডিওটি প্রকাশ করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। ভিডিও প্রকাশ্যে এনে হুমায়ুনের বিজেপির সঙ্গে কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ তোলে তৃণমূল। বিজেপির কাছ থেকে ১০০০ কোটি টাকা চেয়েছেন হুমায়ুন। ভিডিওটিতে তারিখ উল্লেখ রয়েছে গত বছরের ১৯ ডিসেম্বরের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে বলে দাবি করা হয় ওই ভিডিওয়। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী।

Advertisement
'হেলিকপ্টারের টাকা পাচ্ছেন কোথা থেকে?' হুমাযুনের Viral ভিডিও-র পর সরব অধীরওঅধীর চৌধুরি-হুমায়ুন কবীর

হুমায়ুন কবীরের ভিডিও ফাঁস করে ফের বিস্ফোরক তৃণমূল। ভিডিওটি প্রকাশ করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। ভিডিও প্রকাশ্যে এনে হুমায়ুনের বিজেপির সঙ্গে কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ তোলে তৃণমূল। বিজেপির কাছ থেকে ১০০০ কোটি টাকা চেয়েছেন হুমায়ুন। ভিডিওটিতে তারিখ উল্লেখ রয়েছে গত বছরের ১৯ ডিসেম্বরের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে বলে দাবি করা হয় ওই ভিডিওয়। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী।

অধীর রঞ্জন চৌধুরী বলেন, "আজকাল সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের খবর আসতেই থাকে। হুমায়ুন কবীর কার জন্য কাজ করছেন? তিনি এত টাকা কোথা থেকে পেলেন যে হেলিকপ্টার ব্যবহার করছেন?... কে মানুষকে বিভ্রান্ত করছে? মানুষ অবশ্যই এসব নিয়ে ভাববে।"

যদিও হুমায়ুনের দাবি, "এখন আর সোজাপথে মোকাবিলা করতে পারছে না। AI দিয়ে ভিডিও বানিয়ে হুমায়ুন কবীরের ক্ষতি করার চেষ্টা হচ্ছে। আমি কাউকে ছাড়ব না। তৃণমূলের যে নেতারা সাংবাদিক বৈঠক করে এই সব জানিয়েছেন, তাঁদের প্রত্যেকের নামে মানহানির মামলা করব। এই অভিযোগের প্রমাণ দিতে হবে।"

প্রসঙ্গত, দিন দুয়েক আগে ভোটের প্রটারে হেলিকপ্টার নিয়ে ঘুরতে দেখা গেছে হুমায়ুনকে। তারপরই এই ভিডিও প্রকাশ্যে আসায় তাঁকে নিয়ে উঠছে প্রশ্ন। 

POST A COMMENT
Advertisement