Suvendu Adhikari On Election : 'রাজ্যের মুসলিমরা হুমায়ুনের নেতৃত্বে জোট গড়েছে...', হঠাৎ কেন বললেন শুভেন্দু?

পশ্চিমবঙ্গের এবারের ভোটে নয়া রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মুসলিম সম্প্রদায়ের একটি অংশ এখন হুমায়ুন কবিরের নেতৃত্বে জোট গড়েছে।

Advertisement
'রাজ্যের মুসলিমরা হুমায়ুনের নেতৃত্বে জোট গড়েছে...', হঠাৎ কেন বললেন শুভেন্দু? হুমায়ুন কবির ও শুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গের এবারের ভোটে নয়া রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে
  • দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের এবারের ভোটে নয়া রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মুসলিম সম্প্রদায়ের একটি অংশ এখন হুমায়ুন কবিরের নেতৃত্বে জোট গড়েছে। তাঁদের লক্ষ্য বাবরি মসজিদ নির্মাণ ও একজন মুসলিমকে মুখ্যমন্ত্রী করা। 

এই প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তাঁর অভিযোগ, রাজ্যের শাসক দল দীর্ঘদিন ধরেই সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি করে ভোটে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে CAA ও NRC ইস্যুকে সামনে এনে মুসলিম ভোটব্যাঙ্ককে প্রভাবিত করার চেষ্টা হয়েছে বলেও তিনি দাবি করেন।

আরও বলেন, নন্দীগ্রামে তিনি নিজে মুখ্যমন্ত্রীকে পরাজিত করেছিলেন এবং বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। তাঁর দাবি, কলকাতাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে নতুন জোট গড়ে উঠছে, যা আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে।

প্রশাসনের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন ওই নেতা। তাঁর অভিযোগ, পুলিশ ও প্রশাসনের একাংশ নিরপেক্ষতা হারিয়ে শাসক দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে। সাম্প্রতিক কিছু ঘটনার পরও মুখ্যমন্ত্রী নীরব রয়েছেন বলেও তিনি দাবি করেন।

রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিধানসভা নির্বাচন খুব শিগগিরই ঘোষণা হতে পারে এবং পয়লা বৈশাখের পর যে কোনও সময় ভোটের দিন ঘোষণা হতে পারে। 

পুলিশের প্রাক্তন ডিরেক্টর জেনারেল রাজীব কুমারকে আজকের বৈঠকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তা অন্য়ায্য বলে দাবি করেন শুভেন্দু। বলেন, 'তিনি এখন ডিজি নন, তবু বাংলোতেই বসে আছেন।  তাঁকে ঘাড় ধরে বের করে দেওয়া উচিত।'

POST A COMMENT
Advertisement