BJP Manisfesto for Women: রাজ্যের চাকরিতে মহিলাদের ৩৩% সংরক্ষণ, মাসে ৩ হাজার টাকা; 'নারীশক্তির' জন্য শাহর বড় ঘোষণা

মহিলাদের জন্য কল্পতরু বিজেপির ইস্তাহার। মহিলাদের স্বাবলম্বী করতে আর্থিক সহায়তায় মাসিক ৩ হাজার টাকার অন্নপূর্ণা ভাণ্ডার। রাজ্যের সরকারি বাসে ১০০ শতাংশ শুল্কহীন পরিষেবা দেওয়া হবে। ৭৫ লাখ 'লাখপতি দিদি' দেওয়া হবে। অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের সম্মানী উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। নির্যাতিত নারীদের শুনানিতে সভাপতিত্ব করবেন একজন অবসরপ্রাপ্ত মহিলা বিচারপতি।

Advertisement
রাজ্যের চাকরিতে মহিলাদের ৩৩% সংরক্ষণ, মাসে ৩ হাজার টাকা; 'নারীশক্তির' জন্য শাহর বড় ঘোষণাস্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

মহিলাদের জন্য কল্পতরু বিজেপির ইস্তাহার। মহিলাদের স্বাবলম্বী করতে আর্থিক সহায়তায় মাসিক ৩ হাজার টাকার অন্নপূর্ণা ভাণ্ডার। রাজ্যের সরকারি বাসে ১০০ শতাংশ শুল্কহীন পরিষেবা দেওয়া হবে। ৭৫ লাখ 'লাখপতি দিদি' দেওয়া হবে। অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের সম্মানী উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। নির্যাতিত নারীদের শুনানিতে সভাপতিত্ব করবেন একজন অবসরপ্রাপ্ত মহিলা বিচারপতি।

রাজ্যের সব চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করা হবে। সব মণ্ডলে মহিলা থানা থাকবে। প্রতি পুলিশ জেলায় মহিলা ডেস্ক থাকবে। দিনরাত সেখানে কাজ হবে। শাহ বলেন, ‘‘আমাদের মুখ্যমন্ত্রীকে কখনও এমন কথা বলতে হবে না যে, মহিলারা কেন রাতে বাইরে বেরিয়েছেন।’’

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য দুর্গা সুরক্ষা স্কোয়াড গঠন করার প্রতিশ্রুতি দেন। বলেন, "আমরা তাদের সুরক্ষার জন্য দুটি ব্যাটালিয়ন গঠন করব। আমরা এমন এক বাংলা তৈরি করব, যেখানে আমাদের মুখ্যমন্ত্রীকে কখনও জিজ্ঞাসা করতে হবে না যে রাতে তাঁর বাইরে যাওয়ার প্রয়োজন কেন।" তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের দাবি করেন।

বাংলায় ধর্ষণ ও নারী সুরক্ষার বিষয়টিকে কাজে লাগাতে বিজেপি একটি পৃথক দল গঠনের ঘোষণা দিয়েছে। দলটি এটিকে 'ভয়মুক্ত বাংলা' গড়ার একটি প্রকল্প হিসেবে তুলে ধরছে। গর্ভবতী মহিলাদের ২১,০০০ টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এছাড়া, সব মহিলাদের বিনামূল্যে এইচপিভি টিকাকরণ এবং স্তন পরীক্ষা চালু করা হবে বলে ইস্তেহারে জানানো হবে।

এছাড়াও কিছু বড় ঘোষণা করা হয়। যুবকদের ৩ হাজার টাকা আর্থিক সহায়তা, প্রধানমন্ত্রী কিসান প্রকল্পের টাকা বাড়ানো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য যুবদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া, যাঁরা দুর্নীতির জন্য চাকরি থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে। একথা আগেও ঘোষণা করেছিল বিজেপি। কেন্দ্রের ৬০০০ টাকার সঙ্গে রাজ্য সরকারের ৩০০০ টাকা যোগ করে মোট ৯০০০ টাকা করে দেওয়া হবে।
 
Advertisement

POST A COMMENT
Advertisement