BJP Manifesto: লক্ষ্মীর ভাণ্ডার ৩ হাজার টাকা, DA মেটানো থেকে সিঙ্গুরে শিল্প পার্ক, BJP-র ইশতেহারে কী কী থাকবে?

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে ৩ হাজার টাকা করার প্রতিশ্রুতি থাকবে BJP-র ইশতেহারে। এছাড়াও টালিগঞ্জ ইন্ডাস্ট্রির পুনরুজ্জীবন, সিঙ্গুরে শিল্প পার্ক সহ সম্পূর্ণ DA মিটিয়ে দেওয়ার মতো বড় বড় চমকও থাকতে পারে।

Advertisement
লক্ষ্মীর ভাণ্ডার ৩ হাজার টাকা, DA মেটানো থেকে সিঙ্গুরে শিল্প পার্ক, BJP-র ইশতেহারে কী কী থাকবে? বিজেপি ইশতেহার
হাইলাইটস
  • লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে ৩ হাজার
  • ৪৫ দিনের মধ্যে সম্পূর্ণ DA মেটানো
  • BJP-র ইশতেহারে আর কী বড় চমক থাকবে?

আগামী ৫ এপ্রিল প্রকাশিত হতে পারে BJP-র ইশতেহার। প্রায় ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ জানাতেই এই ইশতেহারে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কল্যাণমূলক নানা পরিকল্পনা তুলে ধরা হবে বলে খবর। 

ইন্ডিয়া টুডে-র হাতে আসা খসড়া ইশতেহার অনুযায়ী, BJP তাদের প্রচারকে কল্যাণমূলক প্রকল্প সম্প্রসারণ, সরকারি কর্মচারীদের স্বস্তি, কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পোন্নয়ন, মহিলাদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা, এই বিষয়গুলিকে কেন্দ্র করে গড়ে তুলতে চাইছে।

মূল প্রতিশ্রুতি 
ইশতেহারে থাকতে পারে ৩টি বড় প্রতিশ্রুতি
> সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা (DA) সম্পূর্ণ পরিশোধ
> লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ৩ হাজার টাকা 
> যুবসাথী প্রকল্পে যুবকদের জন্য মাসিক ৩ হাজার ভাতা

ইশতেহারে আসন্ন নির্বাচনকে 'গুরুত্বপূর্ণ মুহূর্ত' বলে উল্লেখ করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি, অপশাসন, অর্থনৈতিক স্থবিরতা ও প্রাতিষ্ঠানিক রাজনীতিকরণের অভিযোগ তোলা হবে। ১৫ বছরের তৃণমূল সরকারের কার্যকলাপ নিয়ে একটি 'হোয়াইট পেপার' প্রকাশের কথাও রয়েছে। 'মাফিয়া রাজ' দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণের প্রতিশ্রুতি দিচ্ছে BJP। 

কর্মসংস্থান ও অর্থনীতি 
>  সব শূন্যপদে স্বচ্ছ নিয়োগ
> সিঙ্গুরে জমির মালিকদের সম্মতিতে ১ হাজার একর জমিতে শিল্প পার্ক
>  ৪টি বড় শিল্প পার্ক তরি 
> চা ও পাট শিল্প পুনরুজ্জীবন 
> বার্নপুরের ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল ও দুর্গাপুর স্টিল প্ল্যান্টের উন্নয়ন
>  প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ বৃদ্ধি

পরিকাঠামো উন্নয়ন
> কেন্দ্রের সঙ্গে যৌথ ভাবে গভীর সমুদ্রবন্দর 
> দামোদর, রায়ঢাক, ভাগীরথী ও গঙ্গাসাগর এলাকায় সেতু
> সুন্দরবন থেকে দার্জিলিং পর্যন্ত সড়ক
> মালদা ও বালুরঘাট বিমানবন্দর উন্নয়ন
> রেলের জমি সংক্রান্ত সমস্যার সমাধান
> ডা: বিধানচন্দ্র রায়ের নামে ৪টি নতুন শহর

কৃষি ও গ্রামীণ অর্থনীতি 
> ধানচাষীদের MSP নিশ্চিত করা 
> আলুচাষীদের সহায়তা
> কোল্ড স্টোরেজ ও খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট
> মৎস্যচাষ ও পশুপালন উন্নয়ন
> ভারত-বাংলাদেশ সীমান্তে বাজার গড়ে তোলা
> বন্যা নিয়ন্ত্রণে টেকসই প্রকল্প

আইনশৃঙ্খলা ও নিরাপত্তা 
মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত, পুলিশ সংবেদনশীলতা বৃদ্ধি ও কঠোর শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া অনুপ্রবেশ রোধ ও সীমান্তে নিরাপত্তা জোরদার করার কথাও বলা হয়েছে। 

Advertisement

সংস্কৃতি
ইশতেহারে কুর্মালি ও রাজবংশী ভাষার সাংবিধানিক স্বীকৃতির দাবি, পাহাড়ি অঞ্চলের উন্নয়ন, এবং বাংলা সিনেমার পুনরুজ্জীবনের কথাও থাকতে পারে। 


 

 

POST A COMMENT
Advertisement