BJP Matrishakti Bharosa Card: 'মোদীর ১৯ মন্ত্রীর বিরুদ্ধেই নারীঘটিত কেস', BJP-র ‘মাতৃশক্তি ভরসা’ কার্ডকে নিশানা TMC-র

পয়লা বৈশাখের দিন মাতৃশক্তির উদযাপন করল বিজেপি। মাতৃশক্তি ভরসা কার্ডের আনুষ্ঠনিক উদ্বোধন করলেন স্মৃতি ইরানি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এই ফর্ম পূরণের মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি তিন হাজার টাকা পৌঁছে দেওয়া হবে।

Advertisement
 'মোদীর ১৯ মন্ত্রীর বিরুদ্ধেই নারীঘটিত কেস', BJP-র  ‘মাতৃশক্তি ভরসা’ কার্ডকে নিশানা TMC-র BJP-র ‘মাতৃশক্তি ভরসা’ কার্ডকে নিশানা TMC-র

পয়লা বৈশাখের দিন মাতৃশক্তির উদযাপন করল বিজেপি। মাতৃশক্তি ভরসা কার্ডের আনুষ্ঠনিক উদ্বোধন করলেন স্মৃতি ইরানি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এই ফর্ম পূরণের মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি তিন হাজার টাকা পৌঁছে দেওয়া হবে। যদিও বিজেপির ব্যাখ্যা, সরকারি প্রকল্পের দলীয় প্রচারের জন্যই এই ফর্ম পূরণের ব্যবস্থা। এর সঙ্গে সরাসরি সরকারের কাজের কোনও যোগাযোগ নেই।  এটা সরকারি প্রকল্পের দলীয় স্তরে প্রচার কৌশল মাত্র। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। নির্বাচনী আতরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। 

প্রসঙ্গত, এই প্রকল্পের অধীনে, দলটি সরকার গঠন করলে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রকল্পটিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষীর ভান্ডার প্রকল্পের পাল্টা হিসেবে তুলে ধরা হচ্ছে। বিধানসভা ভোটের আগে ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ বিলির অভিযোগও উঠেছে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া ওই ফর্ম পূরণ করানো হচ্ছে মহিলাদের। বিজেপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে ঢুকে যাবে। উত্তর ২৪ পরগনার বনগাঁ ও বাগদায় বুধবার এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।  দুর্গাপুরে বিজেপি মহিলা মোর্চার বিরুদ্ধেও নববর্ষের সকালেই বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের নাম, ঠিকানা, ফোন নম্বর সহ ফর্ম ফিলাপের অভিযোগ উঠেছে। আদর্শ আচরণবিধি থাকাকালীন প্রলোভন দেখানোর অভিযোগ তুলেছে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে শাসকশিবির।

এদিন তৃণমূলের তরফে সাংবাদিক সম্মেলন করে শশী পাঁজা বলেন,নির্বাচনে সব দলই ইশতেহার প্রকাশ করে।  বিজেপির মাতৃশক্তি ভরসা কার্ড আসলে  আদর্শ আচরণবিধি লঙ্ঘন। মাতৃশক্তি ভরসা কার্ডের উদ্বোধন করা স্মৃতি ইরানিই চুঁচুড়ায় দলের প্রচারে গুরুত্ব পাননি। মোদী ক্যাবিনেটের ৭১ জন মন্ত্রীর মধ্যে ২৮ জনের বিরুদ্ধে ক্রিমিমাল কেস রয়েছে। এরমধ্যে ১৯ জন মহিলা সংক্রাস কেসে অভিযুক্ত।

প্রসঙ্গত, এদিন স্মৃতি ইরানি জানান, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের সমস্ত মহিলাকে মাসিক ৩০০০ টাকা ভাতা দেওয়া হবে। এতদিন ইশতেহারে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মহিলাদের জন্য এই ভাতার কথা বলা হলেও, সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট করে দেন— 'কোনও ভেদাভেদ নয়, বাংলার সব মহিলারাই এই সুবিধা পাবেন।' এই কর্মসূচির অংশ হিসেবে ‘মাতৃশক্তি ভরসা’ কার্ডও চালু করেছে বিজেপি। বুধবার এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী ও রূপা গঙ্গোপাধ্যায়কে পাশে নিয়ে সেই কার্ড উন্মোচন করেন স্মৃতি ইরানি এবং প্রতীকীভাবে কয়েকজন মহিলার হাতে তা তুলে দেন। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এই কার্ডের জন্য আবেদনপত্র পূরণ করানো হচ্ছে বলে জানা গেছে।

Advertisement

POST A COMMENT
Advertisement