BJP সমর্থকদের উপর হামলা? রণক্ষেত্র গিরিশপার্ক, ইটবৃষ্টি, আহত বউবাজার থানার OC

ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার কিছুক্ষণ আগেই কার্যত রণক্ষেত্র হয়ে উঠল গিরিশপার্ক। গিরিশপার্কে BJP সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ তুলেছে TMC-ও।

Advertisement
BJP সমর্থকদের উপর হামলা? রণক্ষেত্র গিরিশপার্ক, ইটবৃষ্টি, আহত বউবাজার থানার OCগিরিশ পার্কে BJP সমর্থকদের উপর হামলার অভিযোগ
হাইলাইটস
  • রণক্ষেত্র হয়ে উঠল গিরিশপার্ক।
  • BJP সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
  • উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে পাথরের ছোড়ার অভিযোগ তুলেছে।

ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার কিছুক্ষণ আগেই কার্যত রণক্ষেত্র হয়ে উঠল গিরিশপার্ক। খাস কলকাতার গিরিশপার্কে BJP সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ তুলেছে TMC-ও। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে পাথরের ছোড়ার অভিযোগ তুলেছে।

বিজেপির দাবি, TMC-র ছোড়া ইটের ঘা-এ মাথা ফেটে গিয়েছে গেরুয়া শিবিরের এক কর্মীর। একাধিক ব্যক্তি জখম হয়েছে বলে দাবি। বিজেপির তরফে দাবি করা হয়েছে, কমপক্ষে ৩০-৪০ জন বিজেপি কর্মী আহত হয়েছেন।  

অন্যদিকে, TMC-এর তরফে দাবি করা হয়েছে বিজেপি কর্মী সমর্থকেরা ব্রিগেডে যাওয়ার সময় আচমকাই রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে নেমে হামলা চালায়। তৃণমূল কর্মীদের দাবি, বিজেপি কর্মীরা ১৯ ও ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরদের গায়ে হাত দিয়েছে।  মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে বড় বড় পাথর ছোড়া হয় বলে দাবি। শশী পাঁজা নিজে বলেন, "বিজেপির গুণ্ডাদের নিয়ে আক্রমণ চালিয়েছে। আমি নিজেও আহত হয়েছি। পাথর ছুড়ে বাড়ির জানলার কাঁচ ভেঙে দিয়েছে। "

অন্যদিকে, এক পুলিশ কর্তাও আহত হয়েছেন বলে দাবি। একটি ইট ওসি বউবাজারের কাঁধে এসে লেগেছে বলে জানা গিয়েছে।  তড়িঘড়ি তাঁকে ঘটনাস্থল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যান অন্য পুলিশ কর্মীরা। এই মুহূর্তে এলাকার পরিস্থিতি সামলাতে গিরিশপার্কে হাজির হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামলাতে এলাকায় পৌঁছন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। পরিস্থিতি শান্ত করতে মোতায়েন হয়েছে RAF।

 

POST A COMMENT
Advertisement