বাংলা জয়ে বিহার থেকে বার্তা আত্মবিশ্বাসী শাহেরমার্চ মাসেই বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিতে বাংলায় আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই বিহার থেকে বড় কথা বলে দিলেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার আত্মবিশ্বাস প্রকাশ করেছেন, বিজেপি পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে জয়লাভ করবে এবং ক্ষমতায় আসার পর রাজ্য থেকে 'প্রতিটি অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দেবে'।
পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী সীমাঞ্চল অঞ্চলে অবস্থিত বিহারের আরারিয়া জেলায় সশস্ত্র সীমা বল-এর এক অনুষ্ঠানে অমিত শাহ এই মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, 'পশ্চিমবঙ্গে নির্বাচন ঘনিয়ে আসছে। আমি নিশ্চিত যে বিজেপি জিতবে। নতুন সরকার গঠনের পর, আমরা প্রতিটি অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দেব।' স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,
'বিহারে, বিশেষ করে সীমাঞ্চল অঞ্চলে অনুপ্রবেশকারীদের তাড়ানোর প্রক্রিয়া শুরু হবে। গত বছর আমরা এই ইস্যুতে এখানে বিধানসভা নির্বাচনে জিতেছিলাম। এবং, বিরোধীরা আমাদের অ্যাজেন্ডার সমালোচনা করলেও আমরা ম্যান্ডেট পেয়েছি।
बंगाल में अभी चुनाव है और मुझे पूरा विश्वास है कि इस बार वहाँ भाजपा की सरकार बनने वाली है। वहाँ सरकार का पहला एजेंडा सीमा पर बाड़ का काम समाप्त करना और एक-एक घुसपैठिये को चुन-चुन कर बाहर करना होगा। pic.twitter.com/dgdnspEhEM
— Amit Shah (@AmitShah) February 26, 2026
শাহ বলেন, অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, এবং অনুপ্রবেশকারীরা একটি এলাকার জনসংখ্যার ভারসাম্যকেও হুমকির মুখে ফেলে, রেশন খায় এবং সাধারণ মানুষের জন্য অন্যান্য সুবিধা গ্রহণ করে। অমিত শাহের বার্তা, শুধু ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা নয়, বরং প্রতিটি অনুপ্রবেশকারীকে বেছে বেছে ভারতের বাইরে পাঠানো হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, 'বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং অসম এই ধরণের জনসংখ্যাগত বিপর্যয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। নরেন্দ্র মোদী সরকার জনসংখ্যাগত ভারসাম্য বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।'