Dilip Ghosh: কমিশনকে বারবার মমতার চিঠি, দিলীপের কটাক্ষ, 'প্রেম পত্র লেখা বন্ধ করুন'

মমতা বন্দ্যোপাধ্যায় এবার যেন আর নির্বাচন কমিশনকে কোনও 'প্রেম পত্র' না লেখেন। এমনই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নালিশ নিয়ে কটাক্ষ শোনা গিয়েছে BJP-র খড়গপুর সদরের প্রার্থীর গলায়।

Advertisement
কমিশনকে বারবার মমতার চিঠি, দিলীপের কটাক্ষ, 'প্রেম পত্র লেখা বন্ধ করুন'দিলীপ ঘোষ।-ফাইল ছবি
হাইলাইটস
  • কোনও 'প্রেম পত্র' না লেখেন যেন!
  • মমতাকে তীব্র কটাক্ষ দিলীপের
  • নির্বাচন কমিশনকে চিঠি লেখা প্রসঙ্গে মন্তব্য

ফর্ম-৬ জমা দিয়ে পশ্চিমবঙ্গের তালিকায় অন্য রাজ্যের ভোটারদের নাম ঢোকাচ্ছে BJP। এই অভিযোগ জানিয়ে মঙ্গলবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও একাধিকবার চিঠি দিয়েছেন তিনি। এমনকী, SIR প্রক্রিয়া স্থগিত রাখার আর্জিও জানিয়েছিলেন। এ প্রসঙ্গে বুধবার দিলীপ ঘোষ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, এ সব প্রেম পত্র লেখা এবার বন্ধ করুন।'

দিলীপ ঘোষের বক্তব্য, 'ওঁকে বলুন, নিজের দলটাকে সামলে রাখতে। রাজ্যটাকে তো সামলাতে পারেনি। সেটা আমাদের সরকার হলে আমরা সামলে নেব। আপাতত উনি তৃণমূল সামলান। কারণ ওদের অবস্থাও RJD কিংবা সপা-র মতো হবে।'

এদিকে, চিঠিতে মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশে মমতা লিখেছেন, 'বিশ্বাসযোগ্য সূত্রে খবর পাওয়া গিয়েছে যে, CEO অফিস এবং বিভিন্ন জেলায় প্রচুর সংখ্যায় ফর্ম-৬ জমা দিচ্ছেন BJP-র এজেন্টরা। এটা ভোটার তালিকায় নাম তোলার রুটিন প্রক্রিয়া বলে মনে হচ্ছে না। বরং রাজ্যের বাসিন্দা নন, এমন মানুষদের নাম ভোটার তালিকায় ঢোকানোর অপচেষ্টা করা হচ্ছে।' পশ্চিমবঙ্গের বাসিন্দা নন এবং রাজ্যের সঙ্গে কোনও রকম সম্পর্ক নেই, এমন মানুষদের নাম ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ তাঁর। 

উল্লেখ্য, এই মর্মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধি দল মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎও করেছে। 

নির্বাচন কমিশনকে মমতার চিঠি লেখা প্রসঙ্গে আসাদউদ্দিন ওয়েইসি বলেন, 'আমরা SIR-এর বিরুদ্ধে। আমাদের রিট পিটিশন সুপ্রিম কোর্টে মুলতুবি রয়েছে। নির্বাচন কমিশনের কারও নাগরিকত্ব যাচাই করার কোনও ক্ষমতা নেই। সেটি স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ।' তিনি আরও বলেন, 'অনেক মানুষের নাম বিচারাধীন তালিকায় রয়েছে। দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। এসব খুবই ভুল হচ্ছে। এগুলো সংশোধন করা উচিত।'

'অন্যদিকে, দিলীপ ঘোষ বলছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আগে মুসলিমদের ভয় দেখাতেন। এবার হিন্দুদের ভয় দেখাচ্ছেন যে একটা কমিউনিটি এসে ঘিরে ফেলবে।'

 

 

POST A COMMENT
Advertisement