কলকাতা ও রাজ্য পুলিশে রদবদল কমিশনেরভোটের মুখে রাজ্যে পুলিশ প্রশাসনের শীর্ষস্তরে বড়সড় রদবদলের নির্দেশ দিল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের মোট ১২ জন আধিকারিককে বদলি করা হচ্ছে বলে জানিয়েছেন কমিশনের আধিকারিকরা।
কলকাতা পুলিশের ক্ষেত্রেও একাধিক শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে। CID-র DIG সোমা দাস মিত্রকে বদলি করে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) পদে নিয়োগ করা হয়েছে। DIG (পার্সোনেল) সুদীপ সরকারকে আনা হয়েছে জয়েন্ট কমিশনার (হেডকোয়ার্টার্স) পদে। স্পেশাল টাস্ক ফোর্সের DIG দেবস্মিতা দাসকে করা হয়েছে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (ইন্টেলিজেন্স) পদে।
এছাড়াও কলকাতা পুলিশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও দক্ষিণ-পূর্ব ডিভিশনের ডেপুটি কমিশনারদের সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। দক্ষিণ ডিভিশনের ডেপুটি কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ভিএসআর আনন্দনাগ। উত্তর ডিভিশনে দায়িত্ব পেয়েছেন প্রদীপ কুমার যাদব। ভাঙড় ডিভিশনের ডেপুটি কমিশনার সৈকত ঘোষকে বদলি করে দক্ষিণ-পূর্ব ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। কাউন্টার ইনসারজেন্সি ফোর্সের এসপি প্রশান্ত চৌধুরীকে পূর্ব ডিভিশনের ডেপুটি কমিশনার করা হয়েছে।
এছাড়াও রাজ্যের একাধিক পুলিশ জেলা ও কমিশনারেটে আরও বেশ কয়েকজন আধিকারিকের বদলি করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল বাংলায় হতে চলেছে বিধানসভা নির্বাচন। গতবারের তুলনায় অনেক কম দফায় এবার হবে নির্বাচন। ভোটের রেজাল্ট বেরোবে মে মাসের ৪ তারিখ। এবারেও ক্ষমতার মসনদে তৃণমূলই থাকছে, নাকি বিজেপি বেকায়দায় ফেলবে শিবিরকে? উত্তর মিলবে ৪ তারিখেই।