Congress West Bengal Election: আর কোনও জোট নয়, ছাব্বিশে বাংলায় একাই লড়বে কংগ্রেস

রাজ্য বিধানসভা নির্বাচনে জোটে করছে না কংগ্রেস-বাম। বৃহস্পতিবার কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বাংলার কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন। নয়াদিল্লির ১০ রাজাজি মার্গে বৈঠক হয়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের পশ্চিমবঙ্গ নেতৃত্বের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, কংগ্রেস বাংলায় একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Advertisement
আর কোনও জোট নয়, ছাব্বিশে বাংলায় একাই লড়বে কংগ্রেসকংগ্রেস

রাজ্য বিধানসভা নির্বাচনে জোটে করছে না কংগ্রেস-বাম। বৃহস্পতিবার কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বাংলার কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন। নয়াদিল্লির ১০ রাজাজি মার্গে বৈঠক হয়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের পশ্চিমবঙ্গ নেতৃত্বের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, কংগ্রেস বাংলায় একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বামেদের সঙ্গে আর জোট নয়।

দিল্লিতে বাংলার কংগ্রেস নেতাদের এবং দলের শীর্ষ নেতৃত্বের কৌশলগত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কংগ্রেসের সিনিয়র নেতা এবং পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত গুলাম আহমেদ মীর বলেছেন, দলীয় নেতৃত্ব এখন বাংলায় একাই নির্বাচনে লড়তে কাজ করছে। তৃণমূল ও বিজেপির কাছে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে কংগ্রেস।

২০২১-এর নির্বাচনে কংগ্রেসের সঙ্গে লড়েছিল বামেরা। এই আবহে ২০২৬-এর বিধানসভা ভোট  বাম-কংগ্রেস আসন সমঝোতা করবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল। কংগ্রেস শুরু থেকেই এবার জোট করতে খুব একটা আগ্রহী ছিল না। প্রথম থেকেই প্রদেশ কংগ্রেস সভাপতি ২৯৪টি আসনে লড়াই করবেন বলে ঘোষণা করছিলেন।  

কংগ্রেস জোট না করায় মনে করা হচ্ছে, আইএসএফ এবং শরিকদের সঙ্গে আসন বণ্টন সেরে ফেলতে পারে সিপিএম। বৃহস্পতিবারই বামেদের বৈঠকে এই বিষয়ে আলোচনা হওয়ার কথা।

POST A COMMENT
Advertisement