Election Commission Toll Free: নির্দিষ্ট দলকে ভোট দেওয়ার জন্য হুমকি? এই নম্বরে ফোন করে জানান কমিশনকে, পাঠান ইমেল

নির্দিষ্ট দলকে ভোটের দেওয়ার জন্য চাপ দেওয়া কিংবা বাড়ি এসে হুমকি দেওয়ার মতো অভিযোগ থাকলেই এবার সরাসরি জানানো যাবে নির্বাচন কমিশনকে। এ রাজ্যের ভোটারদের জন্য এবার বিশেষ টোল ফ্রি নম্বর জারি করল কমিশন। একইসঙ্গে চালু করা হয়েছে পৃথক আইডি-ও।

Advertisement
নির্দিষ্ট দলকে ভোট দেওয়ার জন্য হুমকি? এই নম্বরে ফোন করে জানান কমিশনকে, পাঠান ইমেলনির্বাচন কমিশনের টোল ফ্রি নম্বর
হাইলাইটস
  • নির্দিষ্ট দলকে ভোটের দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে?
  • বাড়ি এসে হুমকি দেওয়ার মতো অভিযোগ রয়েছে?
  • এবার বিশেষ টোল ফ্রি নম্বর জারি করল কমিশন

নির্দিষ্ট দলকে ভোটের দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে? কিংবা হুমকি দেওয়া হচ্ছে, ভোট দিতে গেলে ফল ভাল হবে না? এমন অভিযোগ থাকলে এবার সরাসরি জানানো যাবে নির্বাচন কমিশনকে। এর জন্য একটি টোল ফ্রি নম্বর জারি করা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে একটি পৃথক ইমেল আইডি-ও।

কোথায়-কীভাবে জানাবেন অভিযোগ?
 ১৯৫০ নম্বরে ফোন করে ভোটারেরা কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 24X7 চালু থাকবে এই নম্বর। ১৮০০৩৪৫০০০৮ নম্বরটি কেবলমাত্র পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে চালু করা হয়েছে।  এই টোল ফ্রি নম্বরে ফোন করে ভোটারেরা কমিশনকে অভিযোগ জানাতে পারবেন। এছাড়াও দেওয়া হয়েছে wbfreeandfairpolls@gmail.com ইমেল আইডি। সোমবার থেকেই এই পৃথক ফোন নম্বর এবং ইমেল আইডি চালু হয়ে গিয়েছে। 

কী জানাচ্ছে কমিশন? 
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আইনশৃঙ্খলাজনিত যে কোনও রকমের অভিযোগ টোল ফ্রি-নম্বর ফোন করে জানানো যাবে। চাইলে কমিশনকে ইমেলও করতে পারবেন ভোটাররা।  হুমকি দেওয়া, ভয় দেখানো, মারধর করার মতো অভিযোগ থাকলে ছবি সহ পাঠানো যাবে ইমেল। 

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, 'আমাদের কাছে রাজ্যের আইনশৃঙ্খলাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রায়শই অভিযোগ আসছে নানা প্রান্ত থেকে। সেই কারণে আমরা পৃথক একটি টোল ফ্রি নম্বর এবং ইমেল আইডি চালু করলাম। যে কোনও সময় সেখানে অভিযোগ জানাতে পারবেন ভোটারেরা। অভিযোগ পাওয়ার পরে আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেব।’

ভোটের অনেক আগে থেকেই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন। ভোটারদের মধ্যে ভয়ভীতি দূর করতে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। কমিশনের স্পষ্ট বার্তা, ভোটের বাংলায় কোনও ধরনের অশান্তি যাতে না হয় তার জন্য যা যা পদক্ষেপ করার করা হচ্ছে। 

 

POST A COMMENT
Advertisement