SIR Adjudication List: আজই ২০ লক্ষ নামের নিষ্পত্তি, 'বিচারাধীন' তালিকা নিয়ে বড় ঘোষণা কমিশনের

SIR প্রক্রিয়ার পর ভোটার তালিকায় ৬০ লক্ষেরও বেশি নাম বিচারাধীন হিসেবে রয়েছে। এই ৬০ লক্ষের নিষ্পত্তি হওয়া নিয়ে বিভ্রান্তি রয়ে গিয়েছে ভোটারদের মধ্যে। তবে নির্বাচন কমিশন জানাচ্ছে, সোমবারই ২০ লক্ষের নিষ্পত্তি হয়ে যাবে।

Advertisement
আজই ২০ লক্ষ নামের নিষ্পত্তি, 'বিচারাধীন' তালিকা নিয়ে বড় ঘোষণা কমিশনের SIR-এর নথি যাচাই
হাইলাইটস
  • ভোটার তালিকায় ৬০ লক্ষেরও বেশি নাম বিচারাধীন
  • সোমবারই ২০ লক্ষের নিষ্পত্তি হয়ে যাবে
  • বড় দাবি করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল, রাজ্যে দুই দফায় ভোট হবে। ইতিমধ্যেই এক দফা করে প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে BJP এবং বামফ্রন্ট। তবে সাধারণ ভোটারদের মধ্যে একটাই প্রশ্ন, ৬০ লক্ষ 'বিচারাধীন'-এর নিষ্পত্তি কবে হবে? SIR প্রক্রিয়ার পর এই 'অ্যাডজুটিকেশন' তালিকায় থাকা ভোটারদের ভবিষ্যৎ নির্ধারিত হবে কীভাবে? এই নিয়ে এবার বড় ঘোষণা করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। 

সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, 'যাঁদের নাম বিচারাধীন তালিকায় রয়েছে, তাঁদের মধ্যে ২০ লক্ষ ভোটারের নিষ্পত্তি হবে আজই।' অর্থাৎ আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কি না, তা বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে ২০ লক্ষ জেনে যাবেন শীঘ্রই। তাঁদের নামের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলেই তাঁরা আদৌ বৈধ ভোটার কি না, তা জানা যাবে। 

বর্তমানে কলকাতা হাইকোর্টের তদারকিতে ৭০০-র বেশি জুডিশিয়াল অফিসার এই নামগুলি খতিয়ে দেখছেন। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার বিবেচনাধীন ছিলেন। এর মধ্যেই ২০ জনের নিষ্পত্তি সোমবার হলে বাকি থাকবেন আরও ৩০ লক্ষ। চলতি সপ্তাহেই প্রথম 'সাপ্লিমেন্টারি' ভোটার লিস্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে এবং সেই অনুযায়ী চূড়ান্ত তালিকা আপডেট হতে থাকবে।

ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই রাজনৈতিক দলগুলির অন্দরে তৎপরতা তুঙ্গে। দু'টি রাজনৈতিক দল প্রার্থী তালিকায় প্রকাশ করেছে প্রথম দফার। তৃণমূলও চূড়ান্ত করে ফেলেছে প্রার্থীদের নাম। ২০০১ সালের পর এই প্রথম এত কম দফায় ভোট হচ্ছে বাংলায়। এখন দেখার মনোনয়ন পর্বের আগে বাকি ৩০ লক্ষের নিষ্পত্তি হয় কি না। 


 

 

POST A COMMENT
Advertisement