IPS অফিসার থেকে রাজনীতিবিদ, জগদ্দলে BJP-র বাজি রাজেশ কুমার

তিনি প্রাক্তন আইপিএস। সামলেছেন একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব। ছিলেন সিআইডির প্রধান। এমনকী কলকাতার পুলিশ কমিশনারও। এবার সেই রাজেশ কুমারই বিজেপির প্রার্থী। জগদ্দল বিধানসভা কেন্দ্র থেকে পদ্ম প্রতীকে লড়াই করবেন তিনি।

Advertisement
IPS অফিসার থেকে রাজনীতিবিদ, জগদ্দলে BJP-র বাজি রাজেশ কুমাররাজেশ কুমার
হাইলাইটস
  • জগদ্দলে বিজেপির বাজি রাজেশ কুমার
  • ৩৬ বছরের দীর্ঘ প্রশাসনিক জীবনে ডঃ রাজেশ কুমার উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন তিনি

তিনি প্রাক্তন আইপিএস। সামলেছেন একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব। ছিলেন সিআইডির প্রধান। এমনকী কলকাতার পুলিশ কমিশনারও। এবার সেই রাজেশ কুমারই বিজেপির প্রার্থী। জগদ্দল বিধানসভা কেন্দ্র থেকে পদ্ম প্রতীকে লড়াই করবেন তিনি। পুলিশ মহলের এক পরিচিত মুখকে প্রার্থী করায় রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা ।

১৯৯০ ব্যাচের আইপিএস অফিসার রাজেশ কুমার ২০২৬ সালের জানুয়ারিতে অবসর নেন। তারপরই চলে এলেন রাজনীতির ময়দানে। তাঁর প্রতিপক্ষ বর্তমান TMC বিধায়ক সোমনাথ শ্যাম। তিনিও বেশ পরিচিত মুখ এবং জনপ্রিয়। ফলে এই কেন্দ্রের লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই আশা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

৩৬ বছরের দীর্ঘ প্রশাসনিক জীবনে ডঃ রাজেশ কুমার উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তিনি পশ্চিমবঙ্গ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন। ছিলেন কলকাতার পুলিশ কমিশনারও। এছাড়া ডিজিপি ট্রাফিক ও রোড সেফটি এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য-সচিব হিসেবেও তাঁর গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা রয়েছে। 

শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও তিনি ব্যতিক্রমী। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যাকাউন্ট্যান্ট হওয়ার পাশাপাশি ফাইন্যান্সে পিএইচডি করেছেন এবং ফাইন্যান্স ও হিউম্যান রিসোর্সেসে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এই বহুমুখী দক্ষতা তাঁকে প্রযুক্তিনির্ভর শাসনব্যবস্থা ও কৌশলগত প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে বিশেষ পরিচিতি এনে দেয়।

তাঁর ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ বাঁক এনে দেয় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (CAT)-এ দায়ের করা একটি মামলা। প্রশাসনিক কিছু অভিযোগ সংক্রান্ত এই মামলা আমলাতান্ত্রিক মহলে বেশ আলোচিত হয়েছিল। তবে অবসরের আগে এবং রাজনীতিতে প্রবেশের প্রাক্কালে সেই মামলা প্রত্যাহার করে নেন।

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ডঃ রাজেশ কুমার বলেন, 'আমি মানুষের স্বার্থে কাজ করতে চাই। যেভাবে গত তিন দশকেরও বেশি সময় ভারতীয় পুলিশ সার্ভিসে করেছি।' 

POST A COMMENT
Advertisement