দক্ষিণেশ্বরেও জ্ঞানেশ কুমারকে কালো পতাকা, 'গো ব্যাক' স্লোগান, কালীঘাটের মতোই

ফের জ্ঞানেশ কুমারকে দেখানো হল কালো পতাকা। মঙ্গলবার দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার ও বেরোনোর সময় পরপর দু'বার কালো পতাকা দেখানো হল মুখ্য নির্বাচন কমিশনারকে।

Advertisement
দক্ষিণেশ্বরেও জ্ঞানেশ কুমারকে কালো পতাকা, 'গো ব্যাক' স্লোগান, কালীঘাটের মতোইজ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখিয়ে 'গো ব্যাক' স্লোগান
হাইলাইটস
  • ফের একবার বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
  • ফের জ্ঞানেশ কুমারকে দেখানো হল কালো পতাকা।
  • পরপর দু'বার কালো পতাকা দেখানো হল জ্ঞানেশ কুমারকে।

রাজ্যে আবারও বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ফের জ্ঞানেশ কুমারকে দেখানো হল কালো পতাকা। গতকাল কালীঘাট মন্দিরে ঢোকার সময় মুখ্য নির্বাচন কমিশনারকে কালো পতাকা দেখানো হয়েছিল, আর মঙ্গলবার দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার ও বেরোনোর সময় পরপর দু'বার কালো পতাকা দেখানো হল জ্ঞানেশকে।

সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার যখন গাড়ির কনভয় নিয়ে মন্দিরের গেটে দিকে যাচ্ছিলেন, তখন রাস্তার দু'পাশে বেশ কিছু জনতা কালো পতাকা দেখানোর পাশাপাশি 'গো ব্যাক' স্লোগানও দেন। তবে এই প্রতিবাদ বা বিক্ষোভে কর্ণপাত করতে রাজি নন জ্ঞানেশ কুমার। বরং তিনি জানিয়েছেন, রাজ্যে হিংসা মুক্ত নির্বাচন করাই তাঁর লক্ষ্য।

প্রসঙ্গত, রবিবার রাতে রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই দলে জ্ঞানেশ কুমার ছাড়াও রয়েছেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী। এরপর সোমবার সকালে জ্ঞানেশ কুমার গিয়েছিলেন কালীঘাটে পুজো দিতে, সেখানেও গো ব্যাক স্লোগান ও কালো পতাকা দেখানো হয় মুখ্য নির্বাচন কমিশনারকে। এরপর স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন তিনি। 

শান্তিপূর্ণ ভোট করার বার্তা

পশ্চিমবঙ্গ আসন্ন বিধানসভা ভোটে যাতে কোনও হিংসা না হয়, আইনশৃঙ্খলা যাতে সুরক্ষিত থাকে, তাই নিয়ে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে  মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, 'আইন মেনে ভারতের নির্বাচন পরিচালিত হয়। পশ্চিমবঙ্গেও অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা হবে।' সেই মতো সব ধরনের ব্যবস্থাও কমিশন গ্রহণ করবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। এর মাধ্যমেই রাজ্যর শাসকদল তৃণমূল কংগ্রেস এবং পুলিশ, প্রশাসনকে নির্বাচন কমিশনার বার্তা দিলেন বলে মনে করছে ওয়াকিবহল মহল।

রাজ্যে কবে ভোট ঘোষণা?

 এবারের ভোট আগের বারের তুলনায় কম দফাতেই হবে বলে সূত্রের খবর। ৩ কিংবা ৪ দফায় ভোট হতে পারে বলে খবর। সেক্ষেত্রে ২ দিনের সফর শেষ করে দিল্লি ফিরে ১২ তারিখের মধ্যে ভোট ঘোষণা করতে পারে কমিষন। জোরাল সম্ভাবনা এমনটাই। কেবলমাত্র পশ্চিমবঙ্গই নয়, সোম এবং মঙ্গলের মধ্যে কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, অসমের ভোট ঘোষণা করা হতে পারে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement