উত্তরপাড়ায় TMC প্রার্থী কল্যাণ-পুত্র শীর্ষণ্য, মীনাক্ষীর প্রতিদ্বন্দ্বী

উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে নতুন মুখ হিসেবে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। দলের বর্ষীয়ান নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে এই কেন্দ্রে। ইতিমধ্যেই এই আসনে সিপিএম তাদের প্রার্থী হিসেবে মীনাক্ষি মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করেছে, ফলে লড়াই In Uttarpara TMC Candidate Shirshanya Banerjee Son of Kalyan Banerjee Contends Against Minakshi Mukherjee rjkযে বেশ জমজমাট হতে চলেছে তা বলাই যায়।

Advertisement
উত্তরপাড়ায় TMC প্রার্থী কল্যাণ-পুত্র শীর্ষণ্য, মীনাক্ষীর প্রতিদ্বন্দ্বীকল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর ছেলে শীর্ষণ্য।-ফাইল ছবি
হাইলাইটস
  • উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে নতুন মুখ হিসেবে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস।
  • দলের বর্ষীয়ান নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে এই কেন্দ্রে।

উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে নতুন মুখ হিসেবে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। দলের বর্ষীয়ান নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে এই কেন্দ্রে। ইতিমধ্যেই এই আসনে সিপিএম তাদের প্রার্থী হিসেবে মীনাক্ষি মুখোপাধ্যায়ের নাম ঘোষণা করেছে, ফলে লড়াই যে বেশ জমজমাট হতে চলেছে তা বলাই যায়।

পেশায় আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় সওয়াল করে ইতিমধ্যেই পরিচিতি অর্জন করেছেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি, আরজি কর কাণ্ড, এই ধরনের আলোচিত মামলাগুলিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি এসএসসি নিয়োগ দুর্নীতি, বেআইনি হোর্ডিং সংক্রান্ত মামলা, ঝাড়গ্রাম মেডিকেল কলেজে চিকিৎসক মৃত্যুর ঘটনা, এসব ক্ষেত্রেও রাজ্যের হয়ে আইনি লড়াইয়ে অংশ নিয়েছেন।

এছাড়াও আরজি কর-কাণ্ড, চিকিৎসকদের আন্দোলন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য সংক্রান্ত মামলা, কাঁথির সমবায় ব্যাঙ্ক নির্বাচন এবং সন্দেশখালির গণধর্ষণ মামলার মতো সংবেদনশীল ইস্যুতেও তিনি রাজ্যের হয়ে আদালতে সওয়াল করেছেন।

আইনি লড়াইয়ের ময়দান থেকে এবার সরাসরি রাজনৈতিক ময়দানে নামছেন শীর্ষণ্য। উত্তরপাড়ার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে তাঁকে প্রার্থী করায় রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বার্তা দেখছেন অনেকে। নতুন মুখ হলেও তাঁর অভিজ্ঞতা ও পারিবারিক রাজনৈতিক পটভূমি এই লড়াইয়ে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।

 

POST A COMMENT
Advertisement