Mamata Banerjee: INDIA জোটে মমতাই মুখ? উদ্ধব, স্ট্যালিন, অখিলেশদের ফোন নিয়ে বড় বার্তা দিলেন নিজেই

'আজ আমি খুশি। কারণ, মহারাষ্ট্র থেকে উদ্ধব ঠাকরে ফোন করে কথা বলতে চাইছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলছে, কথা বলতে চাই। তেজস্বী বলছে দিদি আমি বাংলায় আসতে চাই। অখিলেশও আমায় ফোন করে। মনে রাখবেন সবাই বাংলায় আসতে চায়। সবাই জানে বাংলার লড়াইতে বিজেপি কত অত্যাচার করছে।' আজ এমনই চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই দাবির মাধ্যমেই তিনি BJP বিরোধী INDIA জোটের মুখ হিসেবে নিজেকে সামনে তুলে ধরলেন।

Advertisement
INDIA জোটে মমতাই মুখ? উদ্ধব, স্ট্যালিন, অখিলেশদের ফোন নিয়ে বড় বার্তা দিলেন নিজেইমমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • মহারাষ্ট্র থেকে উদ্ধব ঠাকরে ফোন করে কথা বলতে চাইছে
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলছে, কথা বলতে চাই
  • তেজস্বী বলছে দিদি আমি বাংলায় আসতে চাই

'আজ আমি খুশি। কারণ, মহারাষ্ট্র থেকে উদ্ধব ঠাকরে ফোন করে কথা বলতে চাইছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলছে, কথা বলতে চাই। তেজস্বী বলছে দিদি আমি বাংলায় আসতে চাই। অখিলেশও আমায় ফোন করে। মনে রাখবেন সবাই বাংলায় আসতে চায়। সবাই জানে বাংলার লড়াইতে বিজেপি কত অত্যাচার করছে।' আজ এমনই চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই দাবির মাধ্যমেই তিনি BJP বিরোধী INDIA জোটের মুখ হিসেবে নিজেকে সামনে তুলে ধরলেন।


এ দিন প্রথম থেকেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরোধিতা করে এসেছেন মমতা। তিনি মাথাভাঙার  জনসভায় ডিলিমিটেশন বিল নিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর কথায়, 'মহিলাদের ৩৩ শতাংশ রিজার্ভেশন বিল তো অনেক দিন পড়েছে। কিন্তু তার সঙ্গে ডিলিমিটেশন কেন করছ? কারণ, বাংলাকে ভাগ করতে চাও। সারা দেশকে ভাগ করার চেষ্টা করছ। কেটে কেটে খণ্ড খণ্ড করার চেষ্টা করছ। ডিলিমিটেশন আর মহিলা বিল একসঙ্গে হতে পারে না। মহিলা বিল আলাদা বিল এবং ডিলিমিটেশন আলাদা বিল। এটা যাঁদের ভোট রয়েছে, তাঁদের ভোট কাটবার জন্য করছে। এটা এনআরসি করার একটা চক্রান্ত। এই চক্রান্তে পা দেবেন না।'  

মাতৃ শক্তি ভরসা কার্ড নিয়ে কী দাবি? 
ইতিমধ্যেই বিজেপি ঘোষণা করেছে যে তারা ক্ষমতায় এলে মাসে ৩ হাজার টাকা করে পাবেন মহিলারা। সেই মতো মাতৃ শক্তি ভরসা কার্ড বিলি করছে তারা। তবে এবার সেই নিয়েও অভিযোগ করলেন মমতা। তিনি দাবি করেন, 'আমরা আগেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চালু করে দিয়েছি। ভোটের জন্য অপেক্ষা করিনি।'


চাকরি নিয়েও মোদী সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী
এ দিন মমতা বলেন, 'মোদী বলেছিলেন প্রতিবছর ২ কোটি চাকরি দেবে। এখনও দেয়নি। দিতেও পারবে না।' কিন্তু সেই কাজটা ইতিমধ্যেই তৃণমূল সরকার করে দিয়েছে বলে জানালেন তিনি।

ডিটেনশন ক্যাম্প নিয়ে যা দাবি...
মমতা দাবি করেন, SIR এ নাম বাদ যাওয়া মানুষদের নাকি বাদ দিয়ে দেবে বলে ঠিক করেছে কেন্দ্রীয় সরকার। তবে তিনি এই কাজটা করতে দেবেন না বলে জানিয়ে দিলেন মমতা। তাঁর কথায়, 'যাঁরা এই কাজ করছে, তাঁদেরই ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেব।'

Advertisement

পাশাপাশি তিনি দাবি করেন, বিজেপি ভোটের ফলাফল বেরলেই গ্যাসের দাম বাড়িয়ে দেবে। পেট্রোলের দাম বাড়িয়ে দেবে। এটাই তাদের প্ল্যান।

এজেন্সির লোক বসাচ্ছে
মমতা দাবি করেন, বিজেপির লোক নেই। তাই তারা এজেন্সির লোক দিয়ে কাজ করাচ্ছে। তারাই বুথে বসবে। পাশাপাশি তাঁর অভিযোগ, 'বন্যা হলে এক পয়সা দেয় না। সংখ্যলঘুদের জন্য কিছু দেয় না। হিন্দুদের জন্যও কিছু করে না। এখন অনেক টাকা নিয়ে এসেছে।' 
 

 

POST A COMMENT
Advertisement