Mamata Banerjee: ১০ লাখ টাকা, দু'টো করে ফ্ল্যাট, রানিগঞ্জের ধসপ্রবণ এলাকার বাসিন্দাদের জন্য বড় ঘোষণা মমতার

মুখ্যমন্ত্রীর কথায়, 'মানুষের জীবন সবচেয়ে মূল্যবান। তাই আমরা চাই না কেউ বিপদের মধ্যে থাকুন। যারা ধসপ্রবণ এলাকা ছেড়ে নিরাপদ জায়গায় যেতে চান, তাঁদের ১০ লক্ষ টাকা দেওয়া হবে, সঙ্গে দেওয়া হবে দুটি ফ্ল্যাট। শিফটিংয়ের খরচও সরকার বহন করবে।'

Advertisement
১০ লাখ টাকা, দু'টো করে ফ্ল্যাট, রানিগঞ্জের ধসপ্রবণ এলাকার বাসিন্দাদের জন্য বড় ঘোষণা মমতারমমতা বন্দ্যোপাধ্যায়।-ফাইল ছবি
হাইলাইটস
  • রানিগঞ্জের ধসপ্রবণ এলাকাকে ঘিরে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার ভোটপ্রচারে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন
  • ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দারা সরে এলে তাঁদের জন্য থাকবে আর্থিক সহায়তা ও আবাসনের ব্যবস্থা।

রানিগঞ্জের ধসপ্রবণ এলাকাকে ঘিরে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার ভোটপ্রচারে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দারা সরে এলে তাঁদের জন্য থাকবে আর্থিক সহায়তা ও আবাসনের ব্যবস্থা।

মুখ্যমন্ত্রীর কথায়, 'মানুষের জীবন সবচেয়ে মূল্যবান। তাই আমরা চাই না কেউ বিপদের মধ্যে থাকুন। যারা ধসপ্রবণ এলাকা ছেড়ে নিরাপদ জায়গায় যেতে চান, তাঁদের ১০ লক্ষ টাকা দেওয়া হবে, সঙ্গে দেওয়া হবে দুটি ফ্ল্যাট। শিফটিংয়ের খরচও সরকার বহন করবে।'

তিনি আরও জানান, ইতিমধ্যেই ২০০০টি ফ্ল্যাট তৈরি করা হয়েছে এবং আগামী দিনে আরও ৪০০০ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি। মমতা বলেন, 'আমি কাউকে জোর করছি না, আবেদন করছি, নতুন করে ভাবুন। যদি বড় ধস নামে, হাজার হাজার মানুষের জীবন ঝুঁকির মুখে পড়বে।'

এদিন ভোটার তালিকা নিয়েও বিজেপিকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, 'এক এক বুথে ৫০০ নাম থাকলে ৪০০ বাদ দেওয়া হচ্ছে। এটা কি মজা? একটা সীমা থাকে, কিন্তু বিজেপি সব সীমা পার করছে।'

ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গেও বার্তা দেন তিনি। তাঁর কথায়, 'রামনবমী হোক বা দুর্গাপুজো, ইদ কিংবা বড়দিন, সব উৎসবই আমরা একসঙ্গে পালন করি। সব ধর্ম, সব সম্প্রদায়কে নিয়েই আমাদের সমাজ।' তিনি আরও বলেন, সমাজ গঠনে সকলের অংশগ্রহণ জরুরি। 'একটা আঙুল দিয়ে মুঠো হয় না। সবাইকে নিয়ে চললেই সমাজ এগোয়।'

 

POST A COMMENT
Advertisement