Mamata Banerjee: 'BJP-র গেম প্ল্যান হতে পারে,' মালদার ঘটনায় ঠিক কী বললেন মমতা?

‘জানি না কারা করেছে’, মালদার ঘটনাকে নিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদীঘির ধুমুরপাহাড়ে জনসভা করেন।

Advertisement
'BJP-র গেম প্ল্যান হতে পারে,' মালদার ঘটনায় ঠিক কী বললেন মমতা?মালদার ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা।
হাইলাইটস
  • ‘জানি না কারা করেছে’, মালদার ঘটনাকে নিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী।
  • বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদীঘির ধুমুরপাহাড়ে জনসভা করেন।
  • মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন, ঘটনার আগে বা পরে প্রশাসনের তরফে তাঁকে কোনও তথ্য জানানো হয়নি।

‘জানি না কারা করেছে’, মালদার ঘটনাকে নিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদীঘির ধুমুরপাহাড়ে জনসভা করেন। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন, ঘটনার আগে বা পরে প্রশাসনের তরফে তাঁকে কোনও তথ্য জানানো হয়নি। বরং গভীর রাতে এক সাংবাদিকের কাছ থেকে বিষয়টি জানতে হয়েছে বলে দাবি করেন।  

প্রথমেই তিনি বলেন, 'মানুষের ক্ষোভ থাকতে পারে, সেটা আমি বুঝি। কিন্তু আইন হাতে তুলে নেওয়া কোনও সমাধান নয়।' মালদার ঘটনাকে কেন্দ্র করে যেভাবে উত্তেজনা তৈরি হয়েছে, তা পরিকল্পিত বলেই তাঁর সন্দেহ। 'এটা একটা গেম প্ল্যান হতে পারে,' বলেন মমতা। একই সঙ্গে তাঁর আবেদন, কেউ যেন উস্কানিতে পা না দেন এবং শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানান।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বর্তমানে রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব তাঁর হাতে নেই। নির্বাচন ঘোষণার পর সমস্ত প্রশাসনিক নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের হাতে চলে গিয়েছে বলে জানান তিনি। তাঁর দাবি, চিফ সেক্রেটারি থেকে শুরু করে ডিএম, এসপি; প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ পদে বদল হয়েছে। ফলে রাজ্যের প্রশাসনিক পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁর কোনও ভূমিকা নেই বলেই স্পষ্ট করে দেন।

মালদার ঘটনা নিয়ে তিনি বলেন, বিচারকদের ঘেরাও করা বা রাস্তা অবরোধ করার মতো পদক্ষেপ নিলে, তাতে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাঁর আশঙ্কা, এর ফলে কেন্দ্রীয় সংস্থার হস্তক্ষেপ বাড়তে পারে। 'CBI, NIA এসে গ্রেফতার করতে পারে,' সতর্ক করে দেন তিনি।  

একই সঙ্গে ভোটার তালিকা নিয়ে বিতর্কের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বিপুল সংখ্যক নাম তালিকা থেকে বাদ পড়েছে। সেই কারণেই মানুষ ক্ষুব্ধ। তবে সেই ক্ষোভকে কাজে লাগিয়ে কেউ পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের পুনরায় আবেদন করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে আইনি সাহায্য দেওয়ার আশ্বাসও দেন।

Advertisement

এদিন বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে রাজ্যের পরিস্থিতি খারাপ দেখিয়ে নির্বাচন বাতিল করার চেষ্টা চলছে। 'একটা ঘটনা ঘটিয়ে পুরো বাংলার বদনাম করা হচ্ছে,' এমনই দাবি করেন। একই সঙ্গে বলেন, বাংলার মানুষকে বিভ্রান্ত করে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।

মুখ্যমন্ত্রী বলেন, 'হিন্দু-মুসলিম একসঙ্গে থাকুন, কোনও বিভাজনে পা দেবেন না'। তিনি বলেন, 'বাংলার ঐক্যই সবচেয়ে বড় শক্তি, আর সেই শক্তিকেই নষ্ট করার চেষ্টা চলছে'।

POST A COMMENT
Advertisement