Mamata Banerjee: 'কান ভাল করে মুলে দেবেন...' কাদের বিরুদ্ধে এমন নিদান দিলেন মমতা?

'বিজেপির হয়ে বিহার, উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে এসে ভোট দিলে ছেড়ে দেবেন? আপনার ভোট কেটে নেবে, আর বহিরাগতরা এসে ভোট দেবে, ছেড়ে দেবেন? কান ভাল করে মুলে দেবেন।', আজ বিজেপির বিরুদ্ধে বহিরাগত ভোটার আনার অভিযোগ তুলে এমনটাই বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisement
'কান ভাল করে মুলে দেবেন...' কাদের বিরুদ্ধে এমন নিদান দিলেন মমতা?মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • বিজেপির হয়ে বিহার, উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে এসে ভোট দিলে ছেড়ে দেবেন?
  • আপনার ভোট কেটে নেবে, আর বহিরাগতরা এসে ভোট দেবে, ছেড়ে দেবেন?
  • কান ভাল করে মুলে দেবেন

'বিজেপির হয়ে বিহার, উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে এসে ভোট দিলে ছেড়ে দেবেন? আপনার ভোট কেটে নেবে, আর বহিরাগতরা এসে ভোট দেবে, ছেড়ে দেবেন? কান ভাল করে মুলে দেবেন।', আজ বিজেপির বিরুদ্ধে বহিরাগত ভোটার আনার অভিযোগ তুলে এমনটাই বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

পাশাপাশি জগৎবল্লভপুরের বড়গাছিয়া মাঠের সভায় তিনি আরও বলেন, 'আর ওদের (বিজেপি) নেতাদের এমনভাবে শিক্ষা দেবেন যেন বাংলাকে কখনও চ্যালেঞ্জ না করতে পারে।'

সেই সঙ্গে তাঁর দাবি, টাকা আসছে বাইরে থেকে। গুন্ডা আসছে বাইরে থেকে। ড্রাগ আসছে বাইরে থেকে। কেউ ধরবার নেই। 

প্রধানমন্ত্রী নিয়ে কী বললেন? 
মমতার মতে, ২০২৪ সালের ভোটার লিস্টে জিতে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। তাই প্রথমে মোদীর উচিত প্রধানমন্ত্রীর আসন ছেড়ে দেওয়ার। এভাবেই আজকের জনসভায় মোদীকে নিশান করলেন মমতা। 

বুথ এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই
এ দিনও বিজেপির বুথ এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই বলে কটাক্ষ করেন মমতা। তিনি দাবি করেন, বিজেপি এজেন্ট দিতে পারে না। এজেন্সিকে দিয়ে পোস্টার লাগায়, ব্যানার লাগায়। এজেন্সিই ভোট দিতে যায়। 

ভিন রাজ্যবাসী বাঙালিদের নিয়ে যা দাবি...
এই সভা থেকেও ভিন রাজ্যে থাকা অধিবাসীদের দুরাবস্থা নিয়ে সুর চড়ান মমতা। তিনি দাবি করেন, বিজেপিশাসিত সব রাজ্যে বাঙালিরা অত্যাচারিত। সেই সময় চুপ থাকে বিজেপি সরকার। আর তারাই আবার নির্বাচনের সময় ভোট চাইতে আসে। তাই এই সব নেতাদের লজ্জিত হওয়ার পরামর্শ দিলেন তৃণমূল নেত্রী। 

বেকারত্ব নিয়ে কী বললেন?
বেকারত্ব নিয়েও আজ বড় দাবি করেন মমতা। তিনি বলেন, 'আমরা ক্ষমতায় আসার পর ৪০ শতাংশ বেকারক্ত কমিয়েছি। আর আপনারা (বিজেপি) ৪০ শতাংশ বেকারত্ব বাড়িয়েছেন। আমরা ১ কোটি ৭৫ লক্ষ মানুষকে দারিদ্র সীমার উপরে নিয়ে এসেছি।'

এখানেই শেষ না করে বিজেপিকে ধর্মের পাঠও দেন মমতা। তাঁর দাবি, বিজেপির ধর্ম মানে মানুষ মারার ধর্ম। বিজেপির কাছে ধর্ম মানে কুকর্ম। বিজেপির ধর্ম মানে দাঙ্গা, সন্ত্রাস। সেখানে তৃণমূলের ধর্ম মানে উচ্ছাস, উল্লাস। 

Advertisement

ডিলিমিটেশনের পর এনআরসি
এ দিন মমতা দাবি করেন, এবার বিজেপি করবে ডিলিমিটেশন। তারপর আবার এনআরসি হবে। এমন পরিস্থিতিতে এখনও যাঁদের ভোটার লিস্টে নাম রয়েছে, তাঁদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতে পারে। তাই একটি ভোটও বিজেপিকে দিতে বারণ করলেন মমতা। 

 

POST A COMMENT
Advertisement