Mamata Banerjee: 'বাংলার মুখ্যমন্ত্রী হন, আপনি তো বহিরাগত,' মোদীর 'আমিই প্রার্থী'-কে চ্যালেঞ্জ মমতার

বীরভূমের সিউড়ির জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, 'যদি সত্যিই বাংলার ২৯৪টি আসনে লড়তে চান, তাহলে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে ঘোষণা করুন, আপনি বাংলার মুখ্যমন্ত্রী হতে চান এবং সেই ভিত্তিতেই ভোট চান।'

Advertisement
'বাংলার মুখ্যমন্ত্রী হন, আপনি তো বহিরাগত,' মোদীর 'আমিই প্রার্থী'-কে চ্যালেঞ্জ মমতারডিভিসি নিয়ে রাজ্য-কেন্দ্র সংঘাত আরও তীব্র, মমতার দাবি উড়িয়ে পাল্টা কেন্দ্রীয় মন্ত্রীর
হাইলাইটস
  • বীরভূমের সিউড়ির জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, 'যদি সত্যিই বাংলার ২৯৪টি আসনে লড়তে চান, তাহলে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে ঘোষণা করুন, আপনি বাংলার মুখ্যমন্ত্রী হতে চান এবং সেই ভিত্তিতেই ভোট চান।'

বীরভূমের সিউড়ির জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, 'যদি সত্যিই বাংলার ২৯৪টি আসনে লড়তে চান, তাহলে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে ঘোষণা করুন, আপনি বাংলার মুখ্যমন্ত্রী হতে চান এবং সেই ভিত্তিতেই ভোট চান।'

মমতার দাবি, তৃণমূলের হয়ে তিনিই আসল মুখ। তিনি বলেন, 'উজ্জ্বল প্রার্থী নন, প্রার্থী আমি। তৃণমূলের সরকার চাইলে ২৯৪টি আসনেই আমাকে প্রার্থী হিসেবে ভাবতে হবে।' পাশাপাশি মোদীকে ‘বহিরাগত’ বলেও কটাক্ষ করেন তিনি।

প্রধানমন্ত্রীর জনপ্রিয় অনুষ্ঠান 'মন কি বাত'কেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, 'মানুষের প্রকৃত সমস্যার সমাধান না করে নানা মাধ্যমে মানুষের মনোযোগ ঘোরানোর চেষ্টা করা হচ্ছে।'

আরএসএস-সহ ডানপন্থী সংগঠনগুলোকেও আক্রমণ করে মমতা বলেন, 'মানুষের মধ্যে বিভাজন তৈরি করাই এদের রাজনীতি। মানুষের মনে বিদ্বেষ ছড়ানোই এদের লক্ষ্য।'

কর্মসংস্থান ইস্যুতেও কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন তিনি। মমতার প্রশ্ন, '২ কোটি চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল? আর আমরা যখন শূন্যপদে নিয়োগ করতে যাই, তখনই নানা মামলায় তা আটকে দেওয়া হয়।'

সব মিলিয়ে, নির্বাচনের মুখে কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যে স্পষ্ট, বাংলার রাজনৈতিক লড়াইকে তিনি ‘বাঙালি বনাম বহিরাগত’ ইস্যুতেই আরও তীব্র করতে চাইছেন।

 

POST A COMMENT
Advertisement