Narendra Modi Speech: 'নন্দীগ্রামে যা হয়েছিল, ভবানীপুরেও হবে,' বাংলায় পরিবর্তনে শুভেন্দুতেই ভরসা মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে স্পষ্ট ভাবে বুঝিয়ে দিলেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো BJP-র ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা। তিনি জানালেন, নন্দীগ্রামে ৫ বছর আগে যা হয়েছিল তা এবার ভবানীপুরেও হবে। আর তা থেকেই গোটা রাজ্যে পরিবর্তন হবে। এই পরিবর্তনে শুভেন্দু অধিকারীর উপরই ভরসা রাখছেন মোদী।

Advertisement
'নন্দীগ্রামে যা হয়েছিল, ভবানীপুরেও হবে,' বাংলায় পরিবর্তনে শুভেন্দুতেই ভরসা মোদীরশুভেন্দু অধিকারীর সঙ্গে নরেন্দ্র মোদী
হাইলাইটস
  • মোদী বাংলায় এসে স্পষ্ট বোঝালেন, মমতাকে হারানোই অ্যাজেন্ডা
  • বললেন, 'যা নন্দীগ্রামে হয়েছিল, তা ভবানীপুরেও হবে'
  • গোটা রাজ্যে পরিবর্তনের পথ দেখাবে ভবানীপুরই

২০২১ সালে নন্দীগ্রামে যা হয়েছিল, এবার তা হবে ভবানীপুরে। বাংলায় এসে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার হলদিয়ার সভা থেকে তিনি বলেন, 'বাংলার এবারের নির্বাচন সাধারণ নির্বাচন নয়। বাংলাকে পুনরুদ্ধার করার লড়াই এটা। এবার নির্মম সরকারের বিদায় হবে। আর তা করে দেখাবে ভবানীপুর, করে দেখাবে গোটা বাংলা।' এই পরিবর্তনের জন্য মোদী ভরসা রাখছেন শুভেন্দু অধিকারীর উপরই। 

প্রধানমন্ত্রী বক্তব্য রাখার আগে তাঁর আদেশ পূর্ণ করার কথা জানালেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে তিনি ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯৭৫ ভোটে পরাজিত করেছিলেন। সে কথা স্মরণ করিয়ে শুভেন্দু বলেন, 'আমার নেতা নরেন্দ্র মোদী আমায় বলেছেন, নন্দীগ্রামে জিততে হবে। সঙ্গে এ-ও নির্দেশ দিয়েছেন, ভবানীপুরে যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করি। আপনি নিশ্চিন্তে থাকুন মোদীজি, আপনার কথা আমি রাখব।'

এরপরই ভাষণ দিতে উঠে পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঝড় বইছে বলে জানালেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'বাংলায় পরিবর্তনের ঝড় বইছে। তৃণমূলের বিদায় নিশ্চিত। ৫ বছর আগে নন্দীগ্রাম পরিবর্তনের পথ দেখিয়েছিল। এ বার তার পুনরাবৃত্তি হবে ভবানীপুরে। গোটা পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে।'

এর আগে শুভেন্দু অধিকারীর মনোনয়নের সময়ে ভবানীপুরে এসে অমিত শাহ বলেছিলেন, 'শুভেন্দুদা নন্দীগ্রাম থেকে লড়তে চেয়েছিলেন। আমি বললাম শুধু নন্দীগ্রাম নয়, ভবানীপুরেও দাঁড়ান। মমতার ঘরে ঢুকে তাঁকে হারাতে হবে।' এই বিষয়ে তাঁর আরও সংযোজন ছিল, 'মমতা সরকার গড়েছিলেন। কিন্তু নন্দীগ্রামে শুভেন্দুদার কাছে হেরেছিলেন। এবার মমতাদি রাজ্যেও হারবেন। শুভেন্দুদার কাছেও হারবেন।' অর্থাৎ বার্তা স্পষ্ট, এবার ভবানীপুরে মমতাকে হারানোই বিশেষ লক্ষ্য BJP-র। তা বাংলায় এসে বারবার বলছেন মোদী-শাহরা। 

 

POST A COMMENT
Advertisement