PM Modi attack TMC: 'নির্মম সরকারের সব প্যারামিটার,' সংসদে TMC-কে তীব্র নিশানা মোদীর

আজ সংসদের বাজেট অধিবেশনের সপ্তম দিন। রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘড়ি ধরে ঠিক বিকেল ৫টায় বক্তব্য রাখতে শুরু করেন প্রধানমন্ত্রী। এদিন সংসদের ভাষণে আলাদা করে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন নরেন্দ্র মোদী।

Advertisement
'নির্মম সরকারের সব প্যারামিটার,' সংসদে TMC-কে তীব্র নিশানা মোদীর 'অনুপ্রবেশকারী' ইস্যুতে সংসদে TMC-কে আক্রমণ মোদীর

আজ সংসদের বাজেট অধিবেশনের সপ্তম দিন। রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘড়ি ধরে ঠিক বিকেল ৫টায় বক্তব্য রাখতে শুরু করেন প্রধানমন্ত্রী। এদিন সংসদের ভাষণে আলাদা করে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন নরেন্দ্র মোদী। 

রাজ্যসভার জবাবি ভাষণে মোদীর মুখে উঠে এল বাংলার প্রসঙ্গ। তৃণমূল সরকারকে নির্মম সরকার বলে কটাক্ষ করেন তিনি। তারপর রাজ্যসভায় উপস্থিত তৃণমূল সাংসদদের বিরুদ্ধে তোপ দাগেন। তৃণমূল কংগ্রেসকে  আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘নির্মম সরকারের যত রেকর্ড ছিল, সব এরা ভেঙে দিয়েছে। ওখানকার মানুষের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাচ্ছে। কিন্তু নিজেদের ক্ষমতা জিইয়ে রাখা ছাড়া এরা সেই নির্মমতাকেই প্রশ্রয় দিচ্ছেন।’ মোদীর সংযোজন, ‘পৃথিবীর প্রতিটি দেশ অনুপ্রবেশকারীদের তাড়াচ্ছে, এরা (তৃণমূল) অনুপ্রবেশকারীদের বাঁচাতে আদালতে যাচ্ছে, আদালতের উপর চাপ বাড়াচ্ছে। এই অনুপ্রবেশকারীরা যুব প্রজন্মের চাকরি ছিনিয়ে নিচ্ছে, আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে। কিন্তু তাঁরা এসবের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নিয়ে আমাদের উপদেশ দিচ্ছে। ‘

মোদীর বক্তব্য,  'তৃণমূলের সঙ্গীরা অনেক কিছু বলেছে। নির্মম সরকারের যা যা প্যারামিটার আছে সব করেছে ওরা। আর ওরা এখানে উপদেশ দিচ্ছে। বাংলার মানুষের ভবিস্যৎ ডুবছে অন্ধকারে। ওরা এখানে উপদেশ কেন দেয়। দুনিয়ার বড় বড় দেশও অবৈধ নাগরিকদের বহিষ্কার করে। আর ওরা ওদের বাঁচানোর জন্য আদালতে যাচ্ছে, চাপ তৈরি করছে। এটা কাম্য? এতে দেশের যুবক-যুবতীদের অধিকার সুরক্ষিত থাকছে না। আদিবাসীদের জমি খোয়া যাচ্ছে। কোনও নীতি নেই ওদের। তারপরও উপদেশ দেয় কোন মুখে? এদের কীকরে মাফ করবেন? নতুন প্রজন্মের রুজিরুটি ছিনিয়ে নিচ্ছে। অধিকার, চাকরি ছিনিয়ে নিচ্ছে।' 

অনুপ্রবেশকারী প্রসঙ্গে এদিন আক্রমণাত্মক মেজাজে ছিলেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, 'আমাদের দেশে অনুপ্রবেশকারীদের রক্ষা করার জন্য আদালতের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে। অনুপ্রবেশকারীরা আমার দেশের যুবকদের চাকরি, আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে, আর বিরোধীরা আমাদের বক্তৃতা দিচ্ছে।'

Advertisement

মোদী বলেন, 'আমাদের একজন সদস্য অনেক কথা বলছিলেন। যার পুরো সরকার মদে ডুবে ছিল তিনি অনেক কথা বলছিলেন। আমি অবশ্যই এই ধরণের সকল সহকর্মীদের বলব, তোমরা কতদিন বিশ্বকে প্রতারণা করবে? যখন তোমরা আয়নায় দেখবে, তখন তোমরা তোমাদের সত্য কোথায় লুকোবে? কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, বামপন্থী... তারা কয়েক দশক ধরে কেন্দ্রে ক্ষমতায় ছিল, ক্ষমতা ভাগাভাগি করেছিল। তারা রাজ্যগুলিতে সরকার পরিচালনার সুযোগও পেয়েছে। এখন, তারা ডিলের কথা বলছে, নাগরিকদের জীবনে পরিবর্তনের কথা বলছে। তাদের অগ্রাধিকার সবসময়ই ছিল নিজেদের পকেট ভরার।'

POST A COMMENT
Advertisement