PM Narendra Modi: অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তদন্ত কমিটি, বড় প্রতিশ্রুতি মোদীর, 'আলু পোস্ত' প্রসঙ্গও কেন তুললেন?

ছাব্বিশের নির্বাচনের আগে জমজমাট প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বীরভূমের সিউড়িতে জনসভা করেন তিনি। বাংলার আলু চাষি, অনুপ্রবেশকারী ইস্যু, মালদায় বিচারকদের আটকে রাখা থেকে শিক্ষা দুর্নীতি, নিয়োগ দুর্নীতির মতো প্রসঙ্গে সরব হন প্রধানমন্ত্রী। 

Advertisement
অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তদন্ত কমিটি, বড় প্রতিশ্রুতি মোদীর, 'আলু পোস্ত' প্রসঙ্গও কেন তুললেন?প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ছাব্বিশের নির্বাচনের আগে জমজমাট প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বীরভূমের সিউড়িতে জনসভা করেন তিনি। বাংলার আলু চাষি, অনুপ্রবেশকারী ইস্যু, মালদায় বিচারকদের আটকে রাখা থেকে শিক্ষা দুর্নীতি, নিয়োগ দুর্নীতির মতো প্রসঙ্গে সরব হন প্রধানমন্ত্রী। 

অনুপ্রবেশকারী ইস্যুতে PM মোদী 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেন, "বাংলায় অনুপ্রবেশকারী ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাচ্ছে। তৃণমূল ভুয়ো নথি তৈরি করিয়ে অনুপ্রবেশকারীদের এখানে নিয়ে আসছে। বাংলায় বিজেপির সরকার এলেই অনুপ্রবেশকারীদের যারা ঢোকাচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে। এটা আমার গ্যারান্টি। অনুপ্রবেশকারীদের যারা সাহয্য করছে যে যতই শক্তিশালী হোক, তাদের চিহ্নিত করা হবে। অনুপ্রবেশকারীদের উপড়ে দেব আর যারা ঢোকাচ্ছে তাদের জেলে ভরব।"

আলু চাষিদের নিয়ে কী বার্তা মোদীর?
বীরভূমের আলু-পোস্তের বড়াই করে প্রধানমন্ত্রী বলেন, "বীরভূমের আলু-পোস্ত নিয়ে চর্চা হয়। তৃণমূলের নির্মমতা আলুর চাষ ধ্বংস করে দিচ্ছে। চাষিরা আত্মহত্যা করছে। আগে আলু চাষিদের থেকে উদ্বৃত্ত আলু কেনার প্রতিশ্রুতি দেয়, তারপর সেগুলি পচার জন্য ছেড়ে দেয়। তৃণমূলের এই বিশ্বাঘাতকতার শাস্তি পাওয়া উচিত। তাই বদল চাই।"

প্রসঙ্গত, এই রাজ্যে আলুর উৎপাদনের পরিমাণ প্রায় ৯০ লক্ষ মেট্রিক টন। যার বেশির ভাগই হুগলি জেলায় হয়। প্রায় ৩০ লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয় হুগলিতে। এ রাজ্যে প্রায় ৫৬ লাখ মেট্রিক টন আলু খাওয়ার জন্য ব্যবহৃত হয়। বাকি বিপুল পরিমাণ আলু উদ্বৃত্ত। চাহিদার তুলনায় ফলন বেশি হয়েছে উদ্বৃত্ত আলুর। আর সেই কারণে দাম উঠছে না ফলনের। রাস্তায় আলু ফেলে দেওয়া হচ্ছে। চাষিরা আলুর দাম পাচ্ছেন না। সরকারের তরফে চাষিদের থেকে আলু কেনা হচ্ছে বটে, কিন্তু তা লাভ দেখতে পাচ্ছেন না কৃষকরা।

প্রধানমন্ত্রী এও বলেন, "PM শব্দটাই CM-র পছন্দ না। PM ফসল বিমা যোজনা এখানে থাকলে বাংলার চাষিদের ক্ষতির মুখে পড়ত হত না। যে প্রকল্পগুলিতে PM লেখা কোনওটাই ওদের পছন্দ না, তাই লাগু করে না। তাই বাংলায় বিজেপির CM আনুন।"
 

Advertisement

POST A COMMENT
Advertisement