Panihati: প্রচারে গিয়ে বাধার মুখে আরজি করের নির্যাতিতার মা, তেড়ে এলেন মহিলারাই; পানিহাটিতে তুলকালাম

প্রচারে বেরিয়ে বিক্ষোভেরল মুখে পড়তে হল পানিহাটি বিধানসভা কেন্দ্রের BJP প্রার্থী রত্না দেবনাথকে। তৃণমূল সমর্থক মহিলাদের তরফে কটাক্ষ ধেয়ে আসে বলে অভিযোগ। নির্যাতিতার মা হামলারও গুরুতর অভিযোগ তোলেন।

Advertisement
প্রচারে গিয়ে বাধার মুখে আরজি করের নির্যাতিতার মা, তেড়ে এলেন মহিলারাই; পানিহাটিতে তুলকালামপানিহাটিতে তুলকালাম
হাইলাইটস
  • BJP প্রার্থী রত্না দেবনাথকে প্রচারে বাধা
  • মহিলাদের তরফে কটাক্ষ ধেয়ে আসে
  • নির্যাতিতার মা হামলারও গুরুতর অভিযোগ তোলেন

প্রচারে বেরিয়ে বিক্ষোভেরল মুখে পড়তে হল পানিহাটি বিধানসভা কেন্দ্রের BJP প্রার্থী রত্না দেবনাথকে।  বুধবার পানিহাটি ৬ নম্বর ওয়ার্ডে হরিমোহন চ্যাটার্জি রোডে বাড়ি বাড়ি প্রচার করছিলেন আরজি করের নির্যাতিতার মা। সেখানে তৃণমূল সমর্থক মহিলাদের তরফে কটাক্ষ ধেয়ে আসে বলে অভিযোগ। নির্যাতিতার মা হামলারও গুরুতর অভিযোগ তোলেন। 

এদিন রত্না দেবনাথ প্রচারে বেরনোর সঙ্গে সঙ্গেই কয়েক জন মহিলা তাঁকে লক্ষ্য করে 'জয় বাংলা' বলেন। সংবাদমাধ্যমে নির্যাতিতার মা অভিযোগ করেন, ‘যখন প্রচারে যাচ্ছিলাম, একদল জয় বাংলা স্লোগান দিচ্ছিল। তারা আমাকে অ্যাটাক করেনি। পরে ঘুরে অন্য গলি দিয়ে যখন আবার আসি, তখন তৃণমূলের কিছু দুষ্কৃতী, আশাকর্মী একদম সামনে এসে জয় বাংলা বলে স্লোগান দিতে থাকে। আমার গায়ে ফুল ছিটিয়ে দেয়। আমার সামনে এসে মারার চেষ্টা করে। আমার একটু চুলে লেগেছে। কিন্তু আমার কর্মীদের গায়ে লেগেছে।'

BJP-র দাবি, তৃণমূলের পরিকল্পিত চক্রান্ত এটা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘আমি আগেও বলেছি কাকিমার সম্পর্কে কোনও কথা বলব না। এখনও বলছি না। কিন্তু বেপাড়ার কিছু লোক বলেছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। সে কারণেই মহিলারা ক্ষুব্ধ হন।  পুরুষরা এসে ওই মহিলাদের গায়ে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে, এমনটাও ভিডিওতে দেখেছি।' সব মিলিয়ে হুলস্থল কাণ্ড পানিহাটিতে। 


 

 

POST A COMMENT
Advertisement