Anil Basu son Joins BJP: CPM-এর সেই অনিলের ছেলেও BJP-তে, বামনেতাদের পরের প্রজন্ম মার্কস-লেনিনে আস্থা হারাচ্ছে?

আরামবাগের প্রাক্তন সিপিএম সাংসদ অনিল বসুর ছেলে সৌম্য বসুকে দেখা গিয়েছে বিজেপির সভায়। যেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগের সঙ্গে হাত মেলাতেও দেখা যায় সৌম্য বসুকে। প্রসঙ্গত, অনিল বসু ছিলেন আরামবাগের ছ'বারের সিপিএম সাংসদ।

Advertisement
 CPM-এর সেই অনিলের ছেলেও BJP-তে, বামনেতাদের পরের প্রজন্ম মার্কস-লেনিনে আস্থা হারাচ্ছে?বাম নেতাদের সন্তানরা মুখ ফেরাচ্ছেন দল থেকে?

 গত ফেব্রুয়ারিতেই সিপিএম ছেড়েছেন  প্রতীক উর রহমান। গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী  এখন ব্যস্ত তৃণমূলের হয়ে প্রচারে।  নিজের পুরনো দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে প্রতিকুর প্রশ্ন তুলেছেন, 'বামেরা কোন কর্মসংস্থান করেছিল?'  প্রতীক উরের মতো গত ফেব্রুয়ারিতে বাম শিবির ছেড়েছেন প্রয়াত আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর কন্যাও। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন প্রয়াত ক্ষিতি গোস্বামীর কন্যা কস্তুরী। এবার দল ছাড়লেন প্রাক্তন সিপিএম সাংসদ অনিল বসুর ছেলে সৌম্য বসুও।

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রয়াত হন আরএসপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামী। এরপর তাঁর বড় মেয়ে বসুন্ধরা গোস্বামীকে তৃণমূলের প্রশংসা করতে শোনা যায়। পরে সরাসরি তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বসুন্ধরা। ২০২১ সালের শেষে কলকাতা পৌরনিগমের নির্বাচনে ৯৬ নম্বর ওয়ার্ডে তাঁকে প্রার্থী করে শাসকদল। জয়ীও হন বসুন্ধরা।  এবার ভোটের আগে  প্রয়াত বাম নেতার ছোট মেয়ে কস্তুরী বিজেপিতে যোগ দিয়েছেন। প্রশ্ন উঠেছে, একজন বাম নেতার দুই কন্যার অন্য দুই রাজনৈতিক শিবিরে যাওয়া নিয়ে। আরএসপি তথা বামেরা কেন একজন প্রয়াত বাম নেতার দুই কন্যাকে তাঁদের সঙ্গে রাখতে পারলেন না, সেই প্রশ্ন উঠছে। এবার ছ'বারের সিপিএম সাংসদের ছেলে যোগ দিলেন বিজেপিতে।  যার ফলে  বামেদের ভবিষ্যত নিয়ে তৈরি হয়েছে নতুন করে রাজনৈতিক চর্চা।

আরামবাগের প্রাক্তন সিপিএম সাংসদ অনিল বসুর ছেলে সৌম্য বসুকে দেখা গিয়েছে বিজেপির সভায়।  যেখানে উপস্থিত ছিলেন  বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগের সঙ্গে হাত মেলাতেও দেখা যায় সৌম্য বসুকে। প্রসঙ্গত, অনিল বসু ছিলেন আরামবাগের  ছ'বারের সিপিএম সাংসদ। তবে তাঁর মন্তব্যের জন্য দল বহিষ্কারও করেছিল। যদিও দল বহিষ্কার করলেও, অন্য দলে যোগদান করেননি তিনি আমৃত্যু। বাম আমলের দৌর্দন্ডপ্রতাপ সেই অনিল বসুর ছেলে ভোটের মুখে গেলেন গেরুয়া শিবিরে। ঘটনায় চাঞ্চল্য বঙ্গ রাজনীতিতে। আলোচনার ঝড়, সিপিএম প্রসঙ্গে তাঁর মন্তব্য নিয়েও। 

Advertisement

বিজেপি-তে আনুষ্ঠানিক যোগ দিয়ে বসুন্ধরা বলেছিলেন,‘আমার বাবা বরাবর প্রতিবাদী ছিলেন। আমিও বাবার পথেরই পথিক। আমার মনে হয়, এখন পশ্চিমবঙ্গে প্রতিবাদ খুবই জরুরি। শাসকের বিরুদ্ধে মুখ খোলা জরুরি। এবং তার জন্য বিজেপি-ই সেরা মঞ্চ।’  এদিকে সৌম্য বসু নিজেও এসএফআই, ডিওয়াইএফআই করেছেন সক্রিয়ভাবে। দলবদল নিয়ে সংবাদ মাধ্যমের সামনে সৌম্যর সাফ বক্তব্য, বাবা সিপিএম নেতা ছিলেন বলেই, ছেলেকেও আজীবন ওই একই দলের আদর্শ মেনে চলতে হবে, তেমনটা তিনি মনে করেন না।  ২০০৫ পর্যন্ত সক্রিয় রাজনীতি করেছেন সৌম্য বসু। তারপর দীর্ঘ বিরতি একপ্রকার।  এবার কেন বিজেপিতে? সৌম্য বলছেন, জ্যোতি বসু, অনিল বিশ্বাসের সময়ের সিপিএম-এর সঙ্গে, বাংলার বর্তমান সিপিএমেএর মতাদর্শের দিক থেকে ফারাক অনেক। তিনি স্পষ্টভাবে বলছেন, 'আগে বামপন্থা ছিল গরিব মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করা। এখন বামপন্থা হলো মধ্যবিত্ত শ্রেণির, চকচকে এলিটের প্রতিনিধি।’ কিন্তু কেন বিজেপিতে? সৌম্য সংবাদমাধ্যমে জানিয়েছেন,  বিজেপি দেশভক্তের দল। সেটাই আমাকে আকর্ষণ করে।।

POST A COMMENT
Advertisement