First Time Voter: এবারের প্রথম ভোট দেবেন? ফার্স্ট টাইম ভোটারদের জন্য রইল স্টেপ বাই স্টেপ গাইড

এবারের নির্বাচনে একাধিক নাম ভোটার তালিকা থেকে বাদ পড়লেও, ফার্স্ট টাইম ভোটারের সংখ্যাও নেহাত কম নয়। প্রথমবার ভোটাররা কী কী স্টেপ ফলো করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড।

Advertisement
এবারের প্রথম ভোট দেবেন? ফার্স্ট টাইম ভোটারদের জন্য রইল স্টেপ বাই স্টেপ গাইড
হাইলাইটস
  • এবার ফার্স্ট টাইম ভোটারের সংখ্যা নেহাত কম নয়
  • প্রথমবার ভোটাররা কী কী স্টেপ ফলো করবেন?
  • রইল স্টেপ বাই স্টেপ গাইড

SIR প্রক্রিয়ায় প্রচুর মানুষের নাম বাদ পড়া নিয়ে তুলকালাম রাজ্য রাজনীতি। অন্যদিকে যাঁরা এবারের নির্বাচনে প্রথম ভোট দিতে চলেছেন, সেই সংখ্যাটাও নেহাত কম নয়। তবে নতুন ভোটাররা অনেকেই ভোট প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তির শিকার। অনেকেই ঠিকমতো জানেন না, প্রথমবার ভোট দেওয়ার অভিজ্ঞতা ঠিক কেমন হতে পারে। সেই ফার্স টাইম ভোটারদের জন্য রইল স্টেপ বাই স্টেপ গাইড। 

ভোট কেন্দ্রগুলি সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। ফলে ভোট দেওয়ার জন্য পর্যাপ্ত সময় মিলবে। প্রথম ভোটারদের তাই হাতে পর্যাপ্ত সময় নিয়ে ভোটকেন্দ্রে যাওয়া উচিত। 

কীভাবে ভোটার তালিকায় নিজের নাম চেক করবেন?
নিজের নাম ভোটার তালিকায় আছে কি না, তা যাচাই করা খুবই জরুরি।  NVSP বা voter search পোর্টালে সার্চ করে, EPIC নম্বর, নাম বা মোবাইল নম্বর ব্যবহার করে নিজের রাজ্য ও বিধানসভা কেন্দ্র নির্বাচন করতে পারবেন। এই ধাপটি নিশ্চিত করলে ভোটের দিন কোনও সমস্যায় পড়তে হবে না।

ভোটার ID ও প্রয়োজনীয় নথি
 ভোট দেওয়ার জন্য একটি বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। রাখা যেতে পারে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ছবি সহ ব্যাঙ্কের পাসবুক। যদি আপনার নাম ভোটার তালিকায় থাকে কিন্তু আইডি না থাকে, তাহলে আধিকারিকরা অন্যভাবে পরিচয় যাচাই করতে পারেন। 

ভোটকেন্দ্রে কী হয়?
ভোট দেওয়ার প্রক্রিয়াটি খুবই সহজ ও দ্রুত। ভোটকেন্দ্রে নাম ভোটার তালিকায় মিলিয়ে দেখা হবে। আঙুলে কালি দেওয়া হবে। থে গিয়ে EVM ব্যবহার করবেন। পছন্দের প্রার্থীর জন্য নীল বোতাম চাপবেন বা NOTA নির্বাচন করতে পারবেন। VVPAT স্লিপ ভোট নিশ্চিত করবে। যদি সন্ধ্যা ৬টার কাছাকাছি সময়েও লাইনে থাকেন, তাহলেও ভোট দিতে পারবেন।

প্রথম ভোটারদের জন্য টিপস
আগে থেকেই নিজের ভোটকেন্দ্রের অবস্থান জেনে নিন। ভিড় এড়াতে একটু তাড়াতাড়ি পৌঁছন। ভোট দেওয়ার আগে প্রার্থী ও ইস্যু সম্পর্কে জেনে নিন। প্রবীণ বা বিশেষ ভাবে সক্ষম হলে বিশেষ সুবিধা ব্যবহার করুন। কিছু ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বাড়ি থেকে ভোট দেওয়ার সুযোগও থাকতে পারে। 

Advertisement


 

 

POST A COMMENT
Advertisement