Sukanta Majumdar: সুকান্তর 'আন্ডার দ্য লিডারশিপ...' VIDEO VIRAL, কুণাল দেখছেন, 'অন্তরাত্মার ডাক'

মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সুকান্ত মজুমদারের মুখে। লোকসভার ভাষণের সময়ে তাঁর এই স্লিপ অফ ট্যাং এখন সোশ্যাল মিডিয়ার ভাইরাল। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না কুণাল ঘোষও। তাঁরও তৃণমূলে আসার ইচ্ছে হচ্ছে বলে কটাক্ষ।

Advertisement
সুকান্তর 'আন্ডার দ্য লিডারশিপ...' VIDEO VIRAL, কুণাল দেখছেন, 'অন্তরাত্মার ডাক'সুকান্ত মজুমদার , কুণাল ঘোষ
হাইলাইটস
  • নরেন্দ্র মোদী বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম
  • সুকান্ত মজুমদারের স্লিপ অফ ট্যাং নিয়ে চর্চা
  • তৃণমূলে আসার ইচ্ছে হচ্ছে বলে কটাক্ষ কুণালের

সুকান্ত মজুমদারের তৃণমূলে আসার ইচ্ছে হচ্ছে, এমনটাই মনে করছেন কুণাল ঘোষ। চলতি বাজেট অধিবেশনে ভাষণ দেওয়ার সময়ে কেন্দ্রীয় উত্তর-পূর্ব ভারত উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মুখ থেকে ভুলবশত 'মমতা' শব্দটি বেরিয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বলতে গিয়ে তিনি বলে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 

কী বলেছিলেন সুকান্ত?
সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে উঠে কয়েকটি নথি হাতে সুকান্ত মজুমদারকে বলতে শোনা যায়, 'আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা...।' মমতার নাম উচ্চারণ করে ফেলার পরই সম্বিত ফেরে তাঁর। সঙ্গে সঙ্গে ভুল শুধরে নিয়ে সুকান্ত বলেন, 'আন্ডার দ্য লিডারশিপ অফ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।' তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ক্যামেরাবন্দি হয়ে গিয়েছে সুকান্তর মুখ থেকে বেরিয়ে যাওয়া 'মমতা' শব্দটি। 

https://bangla.aajtak.in/assembly/west-bengal/story/sukanta-majumdar-slip-of-tongue-using-mamata-banerjee-name-instead-of-narendra-modi-kunal-ghosh-criticises-rpsg-1342053-2026-02-06

কুণালের কটাক্ষ
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সুকান্তর ভাষণের ওই অংশটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ক্যাপশনে কটাক্ষের সুরে লিখেছেন, 'অন্তরাত্মার ডাক মুখ থেকে বেরিয়ে গিয়েছে। জয় বাংলা।' একইসঙ্গে তাঁর দাবি, 'মানুষের মুড দেখ ওঁরও আসার ইচ্ছে হচ্ছে মনে হয়।'

সুকান্ত মজুমদারের এই 'স্লিপ অফ ট্যাং' নিয়ে কটক্ষা শুরু হয়েছে নেটপাড়াতেও। তৃণমূল সমর্থক নেটিজেনদের কথায়, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে উপেক্ষা করতে পারছেন না BJP নেতা। তাই মমতার যোগ্য নেতৃত্বের কথা না চাইতেও তাঁর মুখে চলে আসছে।' আবার অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তুলে এনেছেন তৃণমূল-BJP সেটিং তত্ত্ব। তাঁরা বলছেন, 'যাহাই তৃণমূল, তাহাই BJP। প্রমান করে দিলেন সুকান্ত।' এ প্রসঙ্গে কেউ কেউ মুকুল রায়ের পুরনো এক মন্তব্যের অংশও ভাইরাল করছেন। যেখানে তিনিও বলেছিলেন, 'তৃণমূল মানেই BJP।'

 

POST A COMMENT
Advertisement