EVM-এ ৩ ‘সজল ঘোষ’, বরানগরে S ফ্যাক্টর! ‘নকল হইতে সাবধান’ করছেন BJP প্রার্থী

এবার বরানগরের লড়াই যেন ‘এস’ ফ্যাক্টরকে ঘিরেই। তৃণমূলের সায়ন্তিকা, বিজেপির সজল এবং সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র তিনজনের নামই ‘এস’ দিয়ে শুরু। তার সঙ্গে যোগ হয়েছে দুই নির্দল সজল ঘোষ, যা এই নির্বাচনী লড়াইকে আরও রঙিন করে তুলেছে।

Advertisement
EVM-এ ৩ ‘সজল ঘোষ’, বরানগরে S ফ্যাক্টর! ‘নকল হইতে সাবধান’ করছেন BJP প্রার্থীবেলঘরিয়ায় সভায় সজল ঘোষ।-নিজস্ব ছবি
হাইলাইটস
  • বরানগরের রাজনৈতিক লড়াইয়ে এবার চমকপ্রদ মোড়।
  • একই নামের একাধিক প্রার্থীকে ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি, আর সেই কারণেই ভোটারদের সতর্ক থাকতে বলছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ।

বরানগরের রাজনৈতিক লড়াইয়ে এবার চমকপ্রদ মোড়। একই নামের একাধিক প্রার্থীকে ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি, আর সেই কারণেই ভোটারদের সতর্ক থাকতে বলছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। তাঁর স্পষ্ট বার্তা, 'নকল থেকে সাবধান, ছবি দেখে ভোট দিন।'

এবার বরানগরে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে লড়তে হচ্ছে একাধিক ‘সজল ঘোষ’-এর বিরুদ্ধে। বিজেপির সজল ঘোষ ছাড়াও আরও দু’জন নির্দল প্রার্থী রয়েছেন, যাঁদের নামও সজল ঘোষ। ফলে স্বাভাবিকভাবেই ভোটারদের মধ্যে বিভ্রান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবেই ভোট কাটার উদ্দেশ্যে একই নামে নির্দল প্রার্থীদের দাঁড় করানো হয়েছে। সজল ঘোষের দাবি, 'আমি আসল, বাকিরা নকল।' অন্যদিকে পাল্টা কটাক্ষ করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, 'আসল সজল ঘোষকে কেউ ভোট দেবে না বলেই হয়তো অন্য সজলদের আশা করা হচ্ছে।'

এবার বরানগরের লড়াই যেন ‘এস’ ফ্যাক্টরকে ঘিরেই। তৃণমূলের সায়ন্তিকা, বিজেপির সজল এবং সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র তিনজনের নামই ‘এস’ দিয়ে শুরু। তার সঙ্গে যোগ হয়েছে দুই নির্দল সজল ঘোষ, যা এই নির্বাচনী লড়াইকে আরও রঙিন করে তুলেছে।

উল্লেখযোগ্যভাবে, আগের উপনির্বাচনেও মুখোমুখি হয়েছিলেন সায়ন্তিকা ও সজল, যেখানে জয়ী হন তৃণমূল প্রার্থী। এবার বিধানসভা নির্বাচনে ফের সেই লড়াই, তবে নতুন সমীকরণ ও বিতর্ককে সঙ্গী করেই।

দ্বিতীয় দফায়, অর্থাৎ ২৯ এপ্রিল বরানগরে ভোটগ্রহণ হবে। তার আগে জোরকদমে চলছে প্রচার। তবে প্রচারের ময়দান একাধিকবার উত্তপ্তও হয়েছে, এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে নামাতে হয়েছে র‍্যাফ। অভিযোগ-পাল্টা অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ও মিম, সব মিলিয়ে বরানগরের নির্বাচন এখন চরম চর্চার কেন্দ্রে।

 

POST A COMMENT
Advertisement