TMC Election Manifesto: আজ TMC-র ইশতেহার প্রকাশ করতে পারেন মমতা, কী কী চমক থাকতে পারে?

গত মঙ্গলবারই বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার ইশতেহার প্রকাশের পালা। জানা যাচ্ছে আজকেই দলের ইশতেহার প্রকাশ করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে কালীঘাটের বাড়ি থেকে ইস্তেহার প্রকাশ করবেন তিনি। উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষ নেতারা। শোনা যাচ্ছে ২৬-এর বিধানসভা ভোটের ইস্তাহারে চমক রাখছে তৃণমূল। সূত্রের খবর, বিশেষ নজর থাকবে স্বাস্থ্য ক্ষেত্রে।

Advertisement
আজ TMC-র ইশতেহার প্রকাশ করতে পারেন মমতা, কী কী চমক থাকতে পারে?কী থাকবে ইশতেহারে?

গত মঙ্গলবারই বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার  ইশতেহার  প্রকাশের পালা। জানা যাচ্ছে আজকেই দলের ইশতেহার প্রকাশ করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে কালীঘাটের বাড়ি থেকে ইস্তেহার প্রকাশ করবেন তিনি। উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষ নেতারা।  শোনা যাচ্ছে ২৬-এর বিধানসভা ভোটের ইস্তাহারে চমক রাখছে তৃণমূল। সূত্রের খবর, বিশেষ নজর থাকবে স্বাস্থ্য ক্ষেত্রে।

কী থাকবে ইশতেহারে?
সূত্রের খবর, শুক্রবার তৃণমূল নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে। তাতে গত ১৫ বছরের উন্নয়ন বৃত্তান্ত থেকে শুরু করে আগামী ৫ বছরের কাজের পরিকল্পনাও থাকছে। নারী ক্ষমতায়নের পাশাপাশি যুব সম্প্রদায়ের জন্য নতুন সুযোগের দিশা থাকবে তাত, জোর দেওয়া হবে বাঙালি অস্মিতা রক্ষায়। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস, বারে বারে নির্বাচনী ইশতেহারে চমক রেখেছে। সূত্রের খবর, ছাব্বিশের ভোটের মুখেও তৃণমূল মূলত ফোকাস করছে উন্নয়ন এবং নারী-যুব ক্ষমতায়নে। প্রসঙ্গত ২০২১-এর ইশতেহারে দুয়ারে রেশন, মা ক্যান্টিন সাড়া ফেলে দিয়েছিল। এবারের ইশতেহারেও সাধারণ মানুষের সঙ্গে নিত্যদিনের যোগ থাকবে এমন জিনিসে জোর দিতে পারে শাসক দল। 

স্লোগানেও নতুনত্ব
২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোট-যুদ্ধের স্লোগান ছিল, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। এবার ২০২৬-এর নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের স্লোগান, ‘যে লড়ছে সবার ডাকে/সেই বাঁচাবে বাংলা মা কে।’ ২০২১ সালের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভবানীপুরের প্রার্থী হয়েছিলেন, সেসময় নয়া স্লোগান উঠেছিল ‘উন্নয়ন ঘরে ঘরে/ঘরের মেয়ে ভবানীপুরে।’ ছাব্বিশে আবার তিনিই ভবানীপুরের প্রার্থী। এবারও ফের সেই স্লোগান ফিরে এসেছে প্রচারে বেরিয়ে দলের কর্মীরা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন, ‘উন্নয়ন ঘরে ঘরে/ঘরের মেয়ে ভবানীপুরে।’ সেইসঙ্গে এবারের ভোট যুদ্ধে ‘বাংলা অস্মিতা’কে  হাতিয়ার করতে চলেছে তৃণমূল। 

POST A COMMENT
Advertisement