Mamata Banerjee EVM claim: 'EVM-এ চিপ ঢুকিয়ে ভোট অন্য জায়গায় ফেলবে...' বড় দাবি মমতার

'পুরনো মেশিন খারাপ করবে অনেক জায়গায়। ওই মেশিনে যেন ভোট না হয়। তার কারণ, ওটাতে চিপ ঢোকাবে। আপনার ভোটটা অন্য জায়গায় ফেলবে।' আজ তেঁতুলিয়ার হাই স্কুল ফুটবল মাঠের জনসভায় এমনটাই বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
'EVM-এ চিপ ঢুকিয়ে ভোট অন্য জায়গায় ফেলবে...' বড় দাবি মমতার মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • পুরনো মেশিন খারাপ করবে অনেক জায়গায়
  • ওই মেশিনে যেন ভোট না হয়
  • তার কারণ, ওটাতে চিপ ঢোকাবে

'পুরনো মেশিন খারাপ করবে অনেক জায়গায়। ওই মেশিনে যেন ভোট না হয়। তার কারণ, ওটাতে চিপ ঢোকাবে। আপনার ভোটটা অন্য জায়গায় ফেলবে।' আজ তেঁতুলিয়ার হাই স্কুল ফুটবল মাঠের জনসভায় এমনটাই বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর মতে, নির্বাচন কমিশন এবার তৃণমূলকে হারানোর জন্য সব ধরনের চেষ্টা করবে। এমন পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা এবং কর্মীদের একত্রিত হয়ে কাজ করতে হবে। সেই মতো কী কী কাজ করতে হবে, সেটাও জানিয়ে দিলেন তিনি। 

তাঁর কথায়, 'স্লো কাউন্টিং করবে। বিজেপিরগুলো আগে ডিক্লেয়ার করবে, যাতে রাত হয়ে যায়। ভাবছে আমাদের লোকেরা পালিয়ে যাবে, লাস্ট ভোট না গোনা পর্যন্ত, সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত, কেউ এলাকা ছাড়বেন না। ওদের পরিকল্পনা ভেস্তে দিতে হবে।' 

পাশাপাশি ইভিএম নিয়েও দলের কর্মীদের একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'ইভিএম মেশিন খারাপ করলে বলবেন পরিবর্তন করুন। আপনারা অনেক লাইন দিয়েছেন... নিজের গণতন্ত্র বাঁচানোর জন্য না হয় মা, ভাই বোনেদের একটু অপেক্ষা করতে হবে।' 

সেই সঙ্গে তাঁর দাবি, 'ভিভিপ্যাড ছাড়া কোনও মেশিন চেক করবেন না। প্রত্যেকটা পার্টির সিম্বল টিপে দেখবেন, ঠিক জায়গায় ভোট পড়ছে কি না। দেখতে হবে তৃণমূলের ভোট অন্য জায়গায় পড়ল কিনা।'

ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েও বড় দাবি
এ দিন মমতা দাবি করেন, তাঁর নাম করে বিজেপির একটা এজেন্সি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চাইতে পারে। তারপর টাকা ঢুকিয়ে দেবে। ভোট শেষ হলে ওই টাকাটা কোথা থেকে এল, সেটার জন্য সিবিআই এবং ইডি পাঠিয়ে দেবে। তখন ঝামেলায় পড়বেন সাধারণ মানুষ। সেই কারণে তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কাউকে দিতে বারণ করলেন মমতা।  

টাকা ঢোকাচ্ছে
আজকের সভা থেকে বিজেপিকে আক্রমণ করতে ছাড়েননি মমতা। তাঁর দাবি, বর্ডার থেকে লোক ঢোকাচ্ছে, ড্রাগ ঢোকাচ্ছে, টাকা ঢোকাচ্ছে। তবে তাতে ভয় পাচ্ছে না তৃণমূল কংগ্রেস। বরং তৃণমূলের লোকেরা এবার লড়ে নেবে বলেই মনে করছেন তিনি।

Advertisement

একটিও ভোট বিজেপিকে নয়
আজ তিনি বাংলার মানুষের কাছে একটিও ভোট বিজেপিকে না দেওয়ার অনুরোধ করেন। তাঁর মতে, যেই বিজেপি মানুষের নাম বাদ দিয়ে ভোট করছে, তাঁদের একটা ভোটও যেন মানুষ না দেন। 

লক্ষ্মীর ভাণ্ডার চলবে
এই সভাতেও সরকারি প্রকল্পগুলি নিয়ে মুখ খুললেন মমতা। পাশাপাশি তিনি জানালেন, লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন চলবে। কখনও বন্ধ হবে না। এছাড়া যুবসাথী থেকে শুরু করে সবুজসাথী সহ একাধিক প্রকল্পের কথাও তুলে ধরেন মমতা। 

 

POST A COMMENT
Advertisement