Mamata Banerjee: SIR-এ ৯০ লক্ষ নাম বাদ, মমতা বলছেন, 'তবুও জিতব'

SIR-এর চূড়ান্ত তালিকায় ৯০ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। বাদ যাওয়া এই ভোটগুলি ভোটবাক্সে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ৯০ লক্ষ নাম বাদ গেলেও জিতবে তৃণমূলই।

Advertisement
SIR-এ ৯০ লক্ষ নাম বাদ, মমতা বলছেন, 'তবুও জিতব'তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

SIR-এর চূড়ান্ত তালিকায় ৯০ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। বাদ যাওয়া এই ভোটগুলি ভোটবাক্সে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ৯০ লক্ষ নাম বাদ গেলেও জিতবে তৃণমূলই।

বসিরহাটের মিনাখাঁর হাড়োয়া সার্কাস ময়দানের জনসভায করেন মমতা। সেখান থেকে বিজেপিকে হুঁশিয়ারি, "৯০ লক্ষ নাম কেড়ে নিয়েছো, মনে রেখো তাতেও আমরা জিতব। পুরো গণতন্ত্রকে চৈত্রমাসের সেলের মতো বিক্রি করে দিয়েছ। এভরি অ্যাকশন হ্যাজ ইটস রিঅ্যাকশন।" প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার পরেও জয় নিয়ে আত্মবিশ্বাসী মমতা। আরও একবার বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন।

প্রসঙ্গত, বিচারাধীন তালিকা থেকে বাদ গিয়েছে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ নাম। চূড়ান্ত তালিকা থেকে আগেই বাদ পড়েছিল ৬৩ লক্ষ ভোটারের নাম। ফলে, সব মিলিয়ে বাদ পড়েছে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম। যে ৯১ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। অনলাইন ও অফলাইন, যে কোনও ভাবেই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন তাঁরা। 

এই সভা থেকে মমতা এদিন ঘোষণা করেন সুন্দরবনকে আলাদা জেলা করা হবে। সাতটি নতুন জেলার মধ্যে সুন্দরবন থাকবে। সুন্দরবন নিয়ে মাস্টারপ্ল্যান তৈরি হচ্ছে। 

বৃহস্পতিবার পাঁচটি প্রচার কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চারটি জনসভা এবং একটি পদযাত্রা। এর মধ্যে মিনাখাঁতে ইতিমধ্যে সভা করেছেন। এরপর পলতা, পানিহাটি এবং বাগুইআটিতে সভা রয়েছে তাঁর। ডানলপ মোড় থেকে সিঁথির মোড় পর্যন্ত পদযাত্রাও করবেন।

POST A COMMENT
Advertisement