রাষ্ট্রপতির সফরে রাজ্যের বিরুদ্ধে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, আজই রিপোর্ট চাইল শাহর মন্ত্রক

ফের একবার রাজ্য বনাম কেন্দ্রের বিরোধ তুঙ্গে। বিতর্ক দানা বেঁধেছে রাষ্ট্রপতির পশ্চিমবঙ্গ সফরের সময় প্রোটোকল লঙ্ঘন এবং হঠাৎ স্থান পরিবর্তন নিয়ে।

Advertisement
রাষ্ট্রপতির সফরে রাজ্যের বিরুদ্ধে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, আজই রিপোর্ট চাইল শাহর মন্ত্রকফের একবার রাজ্য বনাম কেন্দ্রের বিরোধ তুঙ্গে
হাইলাইটস
  • ফের একবার রাজ্য বনাম কেন্দ্রের বিরোধ তুঙ্গে।
  • পশ্চিমবঙ্গ সফরের সময় রাষ্ট্রপতির প্রোটোকল লঙ্ঘন এবং হঠাৎ স্থান পরিবর্তন নিয়ে বিতর্ক।
  • ঘটনায় নিন্দায় সরব হন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

ফের একবার রাজ্য বনাম কেন্দ্রের বিরোধ তুঙ্গে। বিতর্ক দানা বেঁধেছে রাষ্ট্রপতির পশ্চিমবঙ্গ সফরের সময় প্রোটোকল লঙ্ঘন এবং হঠাৎ স্থান পরিবর্তন নিয়ে। রাজ্য সরকারের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছেন খোদ দেশের প্রথম নাগরিক রাষ্ট্রপতি। গতকাল, শনিবার উত্তরবঙ্গ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাতে তার পাল্টা জবাব দেন মমতা বন্দ্য়োপাধ্যায়ও। ঘটনায় নিন্দায় সরব হন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

এরপর রবিবার বিষয়টি নিয়ে কড়া অ্যাকশন নিল কেন্দ্র সরকার। স্বরাষ্ট্র মন্ত্রক বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানা গিয়েছে। গোটা বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে চিঠি লিখে বিকেল ৫টার মধ্যে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বলে সূত্র মারফত দাবি করা হয়েছে। জানা গিয়েছে, প্রোটোকলের অভাব, সঠিক রুটের তথ্যের অভাব এবং ব্যবস্থাপনায় ত্রুটির ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

সূত্রের খবর মোতাবেক, শনিবার দার্জিলিঙে রাষ্ট্রপতির প্রোটোকলের ক্ষেত্রে বেশ কিছু নিরাপত্তা ব্লু বুক নিয়ম লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে:

- রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে এবং বিদায় জানাতে কেন শুধুমাত্র শিলিগুড়ির মেয়র উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী, সিএস এবং ডিজিপি ছিলেন না কেন? 

- এমনকি রাষ্ট্রপতির জন্য সংরক্ষিত শৌচাগারে কোনও জল ছিল না বলেও অভিযোগ। 

- প্রশাসনিক কর্মসূচির রাস্তা আবর্জনায় ভরা ছিল বলে দাবি। 

অমিত শাহ মমতা বন্দ্য়োপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ভারতের রাষ্ট্রপতিকে অপমান করে নিজেদেরকে সর্বনিম্ন স্তরে নিয়ে গিয়েছে। এই ঘটনাকে  ভারতের সাংবিধানিক গণতন্ত্রের মূল্যবোধের উপর আক্রমণ বলে অভিহিত করেছেন শাহ। তিনি জানান, "আজ গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি নাগরিক আহত এবং দুঃখিত বোধ করছেন। অনুষ্ঠানে প্রোটোকলের স্পষ্ট অবমাননার ফলে রাষ্ট্রপতির পদের মর্যাদা অপমানিত হয়েছে।"

Advertisement

অভিযোগ উড়িয়ে দিয়েছেন মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় অবশ্য এই সংক্রান্ত যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, "আমি রাষ্ট্রপতিকে সম্মান করি। কিন্তু তিনি ৫০ বার রাজ্যে এলে আমার পক্ষে প্রতিটি অনুষ্ঠানে যোগদান করা সম্ভব নয়।" পাশাপাশি মমতার দাবি, রাজ্য এই অনুষ্ঠান সম্পর্কে অবগত ছিল না। 

 

POST A COMMENT
Advertisement