Advertisement

West Bengal LIVE: 'যার ভিডিও সে বলছে আসল, আর আপনি কেন বলছেন AI?', নাম না করে মোদীকে আক্রমণ মমতার

Aajtak Bangla | কলকাতা | 12 Apr 2026, 12:48 PM IST

আজ রাজ্যে জমজমাট রবিবাসরীয় প্রচার। তৃণমূল বনাম বিজেপির প্রচার-যুদ্ধ তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। অন্যদিকে আজ শিলিগুড়িতে জনসভা করবেন মোদী। তৃণমূলনেত্রী মমতা তিনটি প্রচারসভা করবেন। তাঁর কর্মসূচির মধ্যে রয়েছে বাঁকুড়ার ছাতনা ও ওন্দায় দু’টি জনসভা। এ ছাড়া দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রেও একটি গুরুত্বপূর্ণ সভা করার কথা রয়েছে তাঁর। অন্য দিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক দু’টি জনসভায় অংশ নেবেন। তিনি পূর্ব মেদিনীপুর জেলার ময়না এবং পশ্চিম মেদিনীপুর জেলার কেশবপুরে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীও আজ বাংলায় ভোটপ্রচার করবেন।

রবিবাসরীয় প্রচারে তুঙ্গে TMC বনাম BJP-র যুদ্ধরবিবাসরীয় প্রচারে তুঙ্গে TMC বনাম BJP-র যুদ্ধ

আজ রাজ্যে জমজমাট রবিবাসরীয় প্রচার। তৃণমূল বনাম বিজেপির প্রচার-যুদ্ধ তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে।  অন্যদিকে আজ শিলিগুড়িতে জনসভা করবেন মোদী। তৃণমূলনেত্রী মমতা তিনটি প্রচারসভা করবেন। তাঁর কর্মসূচির মধ্যে রয়েছে বাঁকুড়ার ছাতনা ও ওন্দায় দু’টি জনসভা। এ ছাড়া দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রেও একটি গুরুত্বপূর্ণ সভা করার কথা রয়েছে তাঁর। অন্য দিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক দু’টি জনসভায় অংশ নেবেন। তিনি পূর্ব মেদিনীপুর জেলার ময়না এবং পশ্চিম মেদিনীপুর জেলার কেশবপুরে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীও আজ বাংলায় ভোটপ্রচার করবেন।

12:48 PM(13 minutes ago)

'মেয়েদের গায়ে হাত দেওয়া হচ্ছে'

Posted by :- sumana

মমতার অভিযোগ, 'মেয়েদের গায়ে হাত দেওয়া হচ্ছে। নাকা চেকিং এর নামে। মেয়েদের ব্যাগ খুলে চেক করছে, লজ্জা করে না। কাঞ্চন মল্লিকের বউকে হ্যারাস করা হয়েছে চেক করার নামে। মেয়েদের ব্যাগ খুলে সব টেনে বের করে অসম্মান করছে।'      

12:46 PM(15 minutes ago)

মুখ্যমন্ত্রীর অভিযোগ

Posted by :- sumana

মুখ্যমন্ত্রীর অভিযোগ, 'আজকে আমার মিটিং-এর পার্মিশন দিচ্ছিল না। মোদীর সভার পারমিশন দিতে পারো অল্প সময়ে। আর মাঠ খালি থাকলেও তোমরা আমার মিটিং-এর পারমিশন দাওনা। কেন? তোমাদের নতুন করে এখানে কাজে আনা হয়েছে বলে?'

12:42 PM(19 minutes ago)

যুবসাথীদের জীবিকার সন্ধান আমরাই করে দেব

Posted by :- sumana

যারা পাননি তাঁদের যুবসাথী দেওয়া হবে, চাকরিও মিলবে সরকারের তরফে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

12:40 PM(21 minutes ago)

কৃষি উৎপাদন বাংলায় বেড়েছে

Posted by :- sumana

আলুচাষিদের জন্য ক্রপ ইনসিওরেন্স করেছি। আলু নষ্ট হলে ক্ষতিপূরণ দেওয়া হয়। কৃষকবন্ধু ১০ হাজার টাকা পান। যার এক একর জমি আছে। এ বার থেকে ক্ষেতমজুরদেরও বছরে চার হাজার টাকা দেওয়া হবে।

Advertisement
12:38 PM(23 minutes ago)

আমার মিটিংয়ে পারমিশন দিচ্ছিল না: মমতা

Posted by :- sumana

আমার মিটিংয়ে পারমিশন দিচ্ছিল না, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি যা যা কঠোর আইন করেছ, সব বদলে দেব, বদলা নেব। গণতন্ত্রে ভোটের মাধ্যমে। 

12:32 PM(29 minutes ago)

বাংলায় ২কোটি লোকের চাকরি

Posted by :- sumana

বাংলায় ২কোটি লোকের চাকরি হয়েছে। ৪০ শতাংশ বেকারি কমেছে। খন্ডঘোষের লোদনা ফুটবল গ্রাউন্ডের জনসভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

12:32 PM(29 minutes ago)

খণ্ডঘোষে মমতা: 'বলছে এখানে নাকি চাকরি হয় না'

Posted by :- Soumick Majumdar

খণ্ডঘোষে মমতা: 'বলছে এখানে নাকি চাকরি হয় না। তাহলে ডিফেন্সে, রেলে এত শূন্যপদ, সেখানে কেন লোক নিচ্ছ না?'

12:14 PM(an hour ago)

অন্ডালে যোগী আদিত্যনাথ

Posted by :- sumana

অন্ডাল  বিমানবন্দরে নামলেন যোগী আদিত্যনাথ। একাধিক জনসভায় ভাষণ দেবেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে রোড শোও করবেন।

10:36 AM(2 hours ago)

প্রচারে যোগী আদিত্যনাথ

Posted by :- sumana

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের প্রচারে রবিবার রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাঁকুড়ার সোনামুখী, পূর্ব মেদিনীপুরের নন্দকুমার এবং কাথিঁতে জনসভা রয়েছে যোগীর।

Advertisement
9:32 AM(3 hours ago)

মেদিনীপুরে অভিষেক

Posted by :- sumana

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক দু’টি জনসভায় অংশ নেবেন। তিনি পূর্ব মেদিনীপুর জেলার ময়না এবং পশ্চিম মেদিনীপুর জেলার কেশবপুরে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন। 
 

9:32 AM(3 hours ago)

মমতার ৩টি প্রচারসভা

Posted by :- sumana

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনটি প্রচারসভা করবেন। তাঁর কর্মসূচির মধ্যে রয়েছে বাঁকুড়ার ছাতনা ও ওন্দায় দু’টি জনসভা। এ ছাড়া দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রেও একটি গুরুত্বপূর্ণ সভা করার কথা রয়েছে তাঁর।

9:30 AM(4 hours ago)

মোদীর ১১টি কর্মসূচি

Posted by :- sumana

শিলিগুড়ির প্রার্থী শঙ্কর ঘোষ, মাটিগাড়ার প্রার্থী আনন্দ বর্মণ, ফাঁসিদেওয়ার প্রার্থী দুর্গা মুর্মু এবং ডাবগ্রাম শিলিগুড়ির প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের সমর্থনেই শিলিগুড়িতে সভা মোদীর। আপাতত স্থির যা হয়েছে প্রথম দফায় বাংলায় নরেন্দ্র মোদীর ১১টি কর্মসূচি রয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর কর্মসূচির সংখ্যা  ৩০টি। আসছেন যোগী আদিত্যনাথও। তাঁরও রয়েছে ১১টি কর্মসূচি।
 

9:29 AM(4 hours ago)

উত্তরবঙ্গে মোদী

Posted by :- sumana

এবার উত্তরবঙ্গে প্রচারে ঝড় তুলতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর ১২টায় শিলিগুড়ির কাওয়াখালিতে জনসভা করতে চলেছেন তিনি। জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের বিজেপি প্রার্থীদের সমর্থনে এই জনসভা। 

Advertisement