Amit Shah Election Campaign: শেষ দফার ভোট পর্যন্ত শাহের কবে কোথায় সভা? আসছেন কবে? বিস্তারিত রইল

বিধানসভা নির্বাচনকে কেন্দ্র বঙ্গ রাজনীতিতে এখন উত্তেজনার পারদ তুঙ্গে। রাজ্যের নির্বাচনী বৈতরণী পার করতে কোমর বেঁধে নেমেছে ভারতীয় জনতা পার্টি। কোচবিহারে জনসভা দিয়ে বঙ্গে প্রচারও শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement
শেষ দফার ভোট পর্যন্ত শাহের কবে কোথায় সভা? আসছেন কবে? বিস্তারিত রইলআগামী ৯ তারিখ বাংলায় প্রচারে আসছেন শাহ

বিধানসভা নির্বাচনকে কেন্দ্র বঙ্গ রাজনীতিতে এখন উত্তেজনার পারদ তুঙ্গে। রাজ্যের নির্বাচনী বৈতরণী পার করতে কোমর বেঁধে নেমেছে ভারতীয় জনতা পার্টি। কোচবিহারে জনসভা দিয়ে বঙ্গে প্রচারও শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচারপর্বকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে ইতিমধ্যেই ৪০ জন হেভিওয়েট 'তারকা প্রচারকের' তালিকাও প্রকাশ করেছে পদ্ম শিবির। সেই তালিকায় রয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামও। সূত্রের খবর আগামী ৯ তারিখ বাংলায় প্রচারে আসছেন শাহ। ২৬ তারিখ এরাজ্যে শেষ প্রচার করবেন তিনি।

প্রসঙ্গেত গত ২ অগাস্ট ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়নকে ঘিরে আয়োজিত কর্মসূচিতে যোগ দিয়ে অমিত শাহ ঘোষণা করেছিলেন, ভোটের প্রচারে নিজে সক্রিয়ভাবে অংশ নিতে তিনি টানা ১৫ দিন বাংলায় থাকবেন। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি স্পষ্ট ভাষায় বলেন, 'এই নির্বাচনে বাংলায় পরিবর্তন আসবেই। শুভেন্দুর জয় সেই পরিবর্তনের সূচনা করবে, আর দিদির পরাজয় নিশ্চিত।'

সূত্রের খবর, আগামী ৯, ১১,১২, ১৯, ২৩ এবং ২৬ এপ্রিল বাংলায় জনসভা করবেন অমিত শাহ। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও প্রচারের ময়দানে দেখা যাবে শাহকে। এরমধ্যে ২৬ তারিখ প্রচারের শেষদিন কলকাতার ভোট ময়দানে দেখা যাবে তাঁকে।  

POST A COMMENT
Advertisement