'শুভেন্দুর জনসমর্থন পাব আমার কেন্দ্রেও,' আশাবাদী মমতার পাশের কেন্দ্রের BJP প্রার্থী স্বপন

সোমবারই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এই দফায় ১৪৪ জনের নামের তালিকা প্রকাশ করেছে পদ্মশিবির। তালিকায় নাম রয়েছে রাজ্যসভার প্রাক্তন সাংসদ  স্বপন দাশগুপ্তের।

Advertisement
'শুভেন্দুর জনসমর্থন পাব আমার কেন্দ্রেও,' আশাবাদী মমতার পাশের কেন্দ্রের BJP প্রার্থী স্বপনমমতার পাশের কেন্দ্রে দাঁড়িয়ে কী বলছেন BJP প্রার্থী?
হাইলাইটস
  • সোমবারই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি।
  • তালিকায় নাম রয়েছে রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তের।
  • তাঁকে এবার রাসবিহারী আসন থেকে লড়ার টিকিট দিয়েছে বিজেপি।

সোমবারই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এই দফায় ১৪৪ জনের নামের তালিকা প্রকাশ করেছে পদ্মশিবির। তালিকায় নাম রয়েছে রাজ্যসভার প্রাক্তন সাংসদ  স্বপন দাশগুপ্তের। তাঁকে এবার রাসবিহারী আসন থেকে লড়ার টিকিট দিয়েছে বিজেপি।

এই কেন্দ্র থেকে প্রার্থী হওয়া প্রসঙ্গে বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত বলেন, "আমাদের সামনে একটা বড় লড়াই। আমরা শুধু কলকাতায় বিজেপিকে জেতানোর চেষ্টা করব না, গোটা রাজ্যে বিজেপিকে একটি বিকল্প হিসেবে তুলে ধরব। গত ১৫ বছরের তৃণমূল কংগ্রেসের সরকারের শাসন বাংলার জন্য অত্যন্ত ক্ষতিকর প্রমাণিত হয়েছে। এই সময়ে বাংলা অনেক ক্ষতি হয়েছে। আমরা বাংলার বারানো সম্মান ও গর্ব ফিরিয়ে আনার চেষ্টা করব। সেই কারণেই আজ বিজেপির পতাকা হাতে নিয়ে আমরা রাজ্যের মানুষকে বলছি- আমাদেরকে বিকল্প হিসেবে একবার সুযোগ দিন।"

ভবানীপুরের সুবিধা পাওয়ার বিষয়ে আশাবাদী

রাসবিহারীর পাশের কেন্দ্রই ভবানীপুর। এই আসন থেকে লড়াই করছেন শুভেন্দু অধিকারী। এ বিষয়ে  স্বপন দাশগুপ্ত বলেন, "শুভেন্দু অধিকারী আমার পাশের কেন্দ্র থেকে প্রার্থী হওয়ায় আমরা খুবই আনন্দিত।তাঁর জনসমর্থন যথেষ্ট শক্তিশালী। তিনি এই প্রচারে নতুন উদ্যম নিয়ে এসেছেন, যা রাসবিহারীতেও প্রভাব ফেলবে বলে আমি মনে করি। দল আমাকে রাসবিহারী কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে- এটা আমার কাছে বড় সম্মানের বিষয়।"

উল্লেখ্য,বিজেপির প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি নন্দীগ্রামেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনিই। ফলে আবারও বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর দ্বৈরথের সম্ভাবনায় উত্তাল বঙ্গ রাজনীতির ময়দান।

 

POST A COMMENT
Advertisement