West Bengal Election Date: সোম-মঙ্গলেই বিধানসভা ভোটের দিন ঘোষণা? যা জানা গেল

SIR প্রক্রিয়ায় এখনও বহু জটিলতা রয়েছে। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ নিয়ে রাজপথে শাসক-বিরোধী সকলেই। এই আবহে এবার ভোটের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে রাজ্যে। আগামী সোম-মঙ্গলের মধ্যেই ভোটের দিন ঘোষণা করতে পারে কমিশন।

Advertisement
সোম-মঙ্গলেই বিধানসভা ভোটের দিন ঘোষণা? যা জানা গেলপশ্চিমবঙ্গে ভোট কবে?
হাইলাইটস
  • সোম-মঙ্গলেই ভোটের দিন ঘোষণা?
  • রাজ্য়ে আসছে কমিশনের ফুল বেঞ্চ
  • বাংলা ছাড়াও আরও ৪ রাজ্যের ভোট ঘোষণা

SIR প্রক্রিয়ার আবহে রাজপথে নেমে পড়েছে প্রায় সব দলই। এখনও লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকায় 'বিচারাধীন'। এই আবহেই বাংলায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নিয়ে বড় ইঙ্গিত মিলল। আগামী রবিবারই পশ্চিমবঙ্গে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেক্ষেত্রে ভোট ঘোষণা হতে পারে কবে?

কবে ভোট ঘোষণা? 

রবিবার পশ্চিমবঙ্গে আসছে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনের ফুল বেঞ্চ। তারপর সোমবার অর্থাৎ ৯ মার্চ এবং মঙ্গলবার ১০ মার্চের মধ্যেই পশ্চিমবঙ্গের ভোট ঘোষণার জোরাল সম্ভাবনা রয়েছে। কেবলমাত্র পশ্চিমবঙ্গই নয়, সোম এবং মঙ্গলের মধ্যে কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, অসমের ভোট ঘোষণা করা হতে পারে। 

কমিশন সূত্রে খবর, সাপ্লিমেন্টারি লিস্ট বের করার প্রক্রিয়া শেষ হতে হতে মার্চের প্রথম সপ্তাহ গড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে SIR-এর সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার আগে কি আদৌ ভোট ঘোষণা করা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।  ৭ মে বিধানসভার মেয়াদ শেষ হওয়ার ডেডলাইন হলে এপ্রিলেই ভোট শেষ করার বাধ্যবাধকতা থাকবে। ফলে এবারের ভোট কম দফাতেই হবে বলে মনে করা হচ্ছে। ৩ কিংবা ৪ দফায় ভোট হতে পারে বলে খবর। 

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। ৮ দফায় ভোট হয়েছিল। শুরু হয়েছিল ২৭ মার্চ থেকে। ২৯ এপ্রিল পর্যন্ত ভোট চলেছিল। ফলপ্রকাশ হয়েছিল ২ মে। 

 

POST A COMMENT
Advertisement