Advertisement

West Bengal Election Live: 'দুঃখের সঙ্গে নমিনেশন দিলাম, এত নাম বাদ গিয়েছে,' বললেন মমতা

Aajtak Bangla | কলকাতা | 08 Apr 2026, 12:35 PM IST

‘মিনি ইন্ডিয়া’ ভবানীপুর, এই বার্তা তুলে ধরা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে। এদিকে, ভবানীপুরেই আজ সভা রয়েছে শুভেন্দু অধিকারীর। মমতার প্রচার রয়েছে হুগলির আরামবাগ ও গোঘাটে। জেলায় প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ট্রাইব্যুনালের পদ্ধতি নিয়ে কমিটি গঠিত হলেও আদৌ ডিটিলেড ভোটাররা ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে কোনও সদুত্তোর নেই।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন

ভবানীপুরের বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন পত্র জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১০:৩০ নাগাদ তিনি কালীঘাটের বাড়ি থেকে রওনা দেবেন। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে জমা করবেন মনোনয়ন। উপস্থিত থাকবেন ভবানীপুর বিধানসভার অন্তর্ভুক্ত সব কাউন্সিলররা। ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার সহ একাধিক হেভিওয়েট নেতাও থাকবেন মমতার মনোনয়ন মিছিলে। ‘মিনি ইন্ডিয়া’ ভবানীপুর, এই বার্তা তুলে ধরা হবে মমতার মনোনয়ন পর্বে। শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ নিয়ে তর্ক-বিতর্ক চলছে। খোদ অমিত শাহ এসেছিলেন তাঁর রোড শো-তে। সেখান থেকেই শাহের চ্যালেঞ্জ ছিল, ঘরের ভিতরে ঢুকে তৃণমূল সুপ্রিমোকে হারাবে BJP। পাল্টা কী চ্যালেঞ্জ ছুঁড়বেন মমতা? চমকের অপেক্ষায় সকলে। 

এদিকে, ভবানীপুরেই এদিন প্রচার রয়েছে শুভেন্দু অধিকারীর। মমতার প্রচার রয়েছে হুগলির আরামবাগ ও গোঘাটে। জেলায় প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ট্রাইব্যুনালের পদ্ধতি নিয়ে কমিটি গঠিত হলেও আদৌ ডিটিলেড ভোটাররা ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে কোনও সদুত্তোর নেই।

12:35 PM(22 days ago)

আবার আদালতে আপিলের ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Posted by :- Rupsa

ভোটের তালিকায় বিচারাধীন থাকা ভোটারদের মধ্য ২৭ লক্ষের নাম বাদ। এই নিয়ে আবার আদালতে আপিল করার ভাবনা মমতার। তিনি আরামবাগের জনসভা থেকে বলেন, 'আমি একটু বোকা আছি হয়তো, তাই আমার মাথায় ঢুকছে না। কিন্তু আইনজীবী হিসেবে আমার মনে হচ্ছে, আমাদের আবার কোর্টে যাওয়া উচিত।' 
 

11:21 AM(22 days ago)

'দুঃখের সঙ্গে নমিনেশন দিলাম, এত নাম বাদ গিয়েছে,' বললেন মমতা

Posted by :- Rupsa

আলিপুর সার্ভে বিল্ডিংয়ে নমিনেশন জমা করে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমি ৩৬৫ দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, আন্দোলন সব এখানেই। ছোটবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি। তাই ভাবনীপুরের বাসিন্দাদের আমার প্রণাম, সেলাম, ধন্যবাদ, নমস্কার। ভবানীপুরের সঙ্গে সঙ্গে ২৯৪ কেন্দ্রেই প্রত্যেক প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান। সরকার আমরাই গড়ব।' একইসঙ্গে তাঁর বক্তব্য, 'মনে দুঃখ রয়েছে। এত নাম বাদ গিয়েছে মানুষের। ৩২ লক্ষের নাম উঠেছে সুপ্রিম কোর্টে আমার কেস করার জন্য। বাদবাদি যে ২৭ লক্ষ বাদ পড়েছে, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। যারা বিচারাধীন রয়েছেন, তাঁরা জেনুইন ভোটার। ফ্রোজেন করে দেওয়ার মানে কী? আবার বিচার চাইব।'

10:49 AM(22 days ago)

দলের নেতা-কর্মীদের সঙ্গে হাঁটছেন মমতা

Posted by :- sumana

 আজ,   মনোনয়ন পেশ করছেন ভবানীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় । হাজরা থেকে আলিপুরের গোপালনগরে সার্ভে বিল্ডিং পর্যন্ত মিছিল করছেন মমতা। সঙ্গে রয়েছেন দলীয় নেতা-কর্মীরা।

10:48 AM(22 days ago)

মমতার সঙ্গে রয়েছেন ফিরহাদ হাকিম

Posted by :- Sayan

মমতার সঙ্গে রয়েছেন ফিরহাদ হাকিম। সেই সঙ্গে এলাকার একাধিক কাউন্সিলর এবং তাঁর পরিবারের লোকজন রয়েছেন। তাঁরা মিছিল করে আলিপুর যাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি মনোনয়ন পেশ করবেন। 

Advertisement
10:43 AM(22 days ago)

আলিপুরে আজ বিরাট নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে

Posted by :- Sayan

আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন পেশ। সেই মতো আলিপুরে আজ বিরাট নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কালীঘাট থেকে মিছিল করে আলিপুরের পথে যাবেন মমকা। সেই কারণে ইতিমধ্যেই কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছেন।

10:33 AM(22 days ago)

তৃণমূলের প্রতিনিধিদের 'গেট লস্ট' বলেন জ্ঞানেশ কুমার: ডেরেক

Posted by :- Rupsa

জ্ঞানেশ কুমার আমাদের বলেছেন, 'গেট লস্ট'। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুরুতর অভিযোগ তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েনের। বিচারাধীন প্রক্রিয়ায় ২৭ লক্ষের নাম বাদ নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের প্রতিনিধি দল। সেখানেই তাঁদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এমন ব্যবহার করেছেন বলে অভিযোগ ডেরেকের। তিনি বলেন, 'জ্ঞানেশ কুমার আমাদের কোনও প্রশ্নের উত্তর দেননি। আমাদের বেরিয়ে যেতে বলেন।'

 

10:23 AM(22 days ago)

কোন ভোটার কত শতাংশ?

Posted by :- sumana


তৃণমূল সূত্রের খবর, আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেওয়ার সময় মমতা  বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা।  এই কেন্দ্রের মোট ভোটারের ৪২ শতাংশ বাঙালি হিন্দু, ৩৪ শতাংশ অবাঙালি এবং ২৪ শতাংশ মুসলিম।

10:21 AM(22 days ago)

৫৮ হাজার ভোটে জয়ী হয়েছিলেন মমতা

Posted by :- sumana

গত বিধানসভা ভোটে ভবানীপুর উপনির্বাচনে মমতার বিপরীতে বিজেপির তরফে দাঁড়িয়েছিলেন প্রিয়ঙ্কা টিব্রেওয়াল এবং বামেদের তরফে শ্রীজীব বিশ্বাস।  বিজেপি প্রার্থীর থেকে প্রায় ৫৮ হাজার ভোটে জয়ী হয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবার ছবিটা পুরোপুরি ভিন্ন। এবার ভবনীপুর থেকে মমতার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী।
 

9:25 AM(22 days ago)

মমতা বন্দ্য়োপাধ্যায়কে কটাক্ষ কঙ্গনা রনৌতের

Posted by :- Rupsa

ভবানীপুরে শুভেন্দু অধিকারীর হয়ে ভোটের প্রচারে এসেছিলেন কঙ্গনা রনৌত। BJP-র এই অভিনেত্রী সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন। তাঁর কথায়, 'ক্ষমতার জন্য যা খুশি করতে পারেন মমতা। উনি দেশভাগও করতে পারেন। তাই মানুষ ওঁর সরকার উপড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন।' 

 

Advertisement
9:20 AM(22 days ago)

মমতার মনোনয়নে 'মিনি ইন্ডিয়া'

Posted by :- Rupsa

‘মিনি ইন্ডিয়া’ ভবানীপুর, এই বার্তা তুলে ধরা হবে মমতার মনোনয়ন পর্বে। শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ নিয়ে তর্ক-বিতর্ক চলছে। খোদ অমিত শাহ এসেছিলেন তাঁর রোড শো-তে। সেখান থেকেই শাহের চ্যালেঞ্জ ছিল, ঘরের ভিতরে ঢুকে তৃণমূল সুপ্রিমোকে হারাবে BJP। পাল্টা কী চ্যালেঞ্জ ছুঁড়বেন মমতা? চমকের অপেক্ষায় সকলে। 

9:20 AM(22 days ago)

কালীঘাটের বাড়ি থেকে কখন রওনা মমতার?

Posted by :- Rupsa

ভবানীপুরের বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন পত্র জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১০:৩০ নাগাদ তিনি কালীঘাটের বাড়ি থেকে রওনা দেবেন। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে জমা করবেন মনোনয়ন। উপস্থিত থাকবেন ভবানীপুর বিধানসভার অন্তর্ভুক্ত সব কাউন্সিলররা। ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার সহ একাধিক হেভিওয়েট নেতাও থাকবেন মমতার মনোনয়ন মিছিলে। 

9:19 AM(22 days ago)

মমতা বন্দ্যোপাধ্যায়ের নমিনেশন

Posted by :- Rupsa

আজ আলিপুর সার্ভে বিল্ডিংয়ে ভবানীপুরের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘মিনি ইন্ডিয়া’ ভবানীপুর, এই বার্তা তুলে ধরা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে। এদিকে, ভবানীপুরেই আজ সভা রয়েছে শুভেন্দু অধিকারীর। 

Advertisement