Voter List Deleted Voter: ভোটার তালিকায় নাম 'ডিলিটেড'? কার কাছে, কীভাবে আবেদন? হাতে-কলমে দেখে নিন

পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকায় একটি ক্যাটেগরি 'ডিলিটেড'। অসংখ্য ব্যক্তির নাম রয়েছে এই তালিকায়। সেই তালিকাভুক্তরা অনেকেই জীবিত হওয়া সত্ত্বেও তাঁদের নাম মৃত হিসেবে ডিলিট করা হয়েছে। সেক্ষেত্রে কি তাঁরা ভোট দিতে পারবেন? রইল আবেদনের প্রক্রিয়া।

Advertisement
ভোটার তালিকায় নাম 'ডিলিটেড'? কার কাছে, কীভাবে আবেদন? হাতে-কলমে দেখে নিনকীভাবে আবেদন করবেন, হাতে-কলমে দেখে নিন
হাইলাইটস
  • অসংখ্য ব্যক্তির নাম রয়েছে 'ডিলিটেড' তালিকায়
  • সেক্ষেত্রে কি তাঁরা ভোট দিতে পারবেন?
  • কীভাবে আবেদন করবেন, হাতে-কলমে দেখুন

গত ২৮ ফেব্রুয়ারি, SIR প্রক্রিয়া শেষে রাজ্যে প্রকাশিত হয়েছে ফাইনাল ভোটার লিস্ট। এই তালিকায় রয়েছে ৩টি ক্যাটেগরি। বৈধ ভোটার, যাঁদের নামের পাশে কিছু লেখা নেই অর্থাৎ তাঁরা স্বাভাবিক ভাবেই ভোট দিতে পারবেন। দ্বিতীয় ক্যাটেগরি হল, 'অ্যাডজুডিকেশন'। অর্থাৎ তাঁদের মামলা বিচারাধীন। তাঁদের জন্য ধীরে ধীরে বের হবে সাপ্লিমেন্টারি তালিকা। এরপর তৃতীয় তালিকা হল, 'ডিলিটেড'। এই ক্যাটেগরিতে নাম থাকার অর্থ ভোটার তালিকা থেকে বাদ পড়া। অর্থাৎ তাঁরা আর ভোট দিতে পারবেন না। কিন্তু, জীবিত হওয়া সত্ত্বেও মৃত হিসেবে এই 'ডিলিটেড' নাম থাকলে, নতুন করে আবেদনের সুযোগ রয়েছে। কীভাবে আবেদন করতে পারবেন ভোটাররা? দেখে নিন হাতে-কলমে। 

নাম 'ডিলিটেড' ক্যাটেগরিতে থাকলে কী করবেন? 
জীবিত ব্যক্তিদের SIR চূড়ান্ত তালিকায় নাম ডিলিট হয়ে গেলে চিন্তার কোনও কারণ নেই। DEO, CEO-র কাছে আবেদন করতে হবে। 
> তালিকা প্রকাশ হওয়ার ১৫ দিনের মধ্যে জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার (DEO)-র কাছে আবেদন জানাতে হবে। 
> DEO যদি তাঁদের নাম তালিকায় না তোলার সিদ্ধান্ত জানান, তাহলে সেই সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা যাবে। সেক্ষেত্রে পরবর্তী ১৫ দিনের মধ্যে চিফ ইলেকটোরাল অফিসারের কাছে আবেদন করা যাবে। 

Voter List Application

কোথায় জানাবেন আবেদন?
নির্বাচন কমিশন জানাচ্ছে, voters.eci.gov.in-এর মাধ্যমে অথবা BLO-দের মাধ্যমে এই আবেদন জানাতে পারেন। DEO-র মাধ্যমেও আবেদন করতে পারবেন।

আবেদনের স্টেপ বাই স্টেপ পদ্ধতি
DEO (District Election Officer)-কে লেখা আবেদনপত্রের বিষয়ের জায়গায় থাকবে, 'Application For Reconsideration Of Deletion Of Name From Electoral Roll.' এছাড়াও আবেদনপত্রে ফিলআপ করতে লিখতে হবে নাম, বাবার নাম, বিধানসভা কেন্দ্রের নাম, পার্ট নম্বর (১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় অনুযায়ী), এপিক নম্বর। কোন বিধানসভা কেন্দ্রের স্থায়ী বাসিন্দা তা-ও জানাতে হবে আবেদনপত্রে। আবেদনপত্রের সঙ্গে দিতে হবে ফিলআপ করা এনুমারেশন ফর্মের ফটোকপি। অবশ্যই আবেদনপত্রটি স্বাক্ষর করে ফোন নম্বর দিতে হবে। 

আবেদন খারিজ হলে কী করবেন?
যদি CEO আবেদন খারিজ করে দেয় তাহলে ফর্ম ৬-এর মাধ্যমে আবেদন জানানো যাবে। নতুন করে ভোটার হিসেবে নাম তোলার জন্য আবেদন করতে হবে। এর জন্য ECINET অ্যাপ বা পোর্টাল থেকে ফর্ম নেওয়া যাবে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement