West Bengal Final Voter List: ফাইনাল ভোটার লিস্টে নাম খুঁজবেন কীভাবে? কেমন দেখতে হবে সেই তালিকা? জেনে নিন

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা প্রকাশ হচ্ছে শনিবার। দুপুরের পর থেকেই ফাইনাল ভোটার লিস্টে নিজেদের নাম দেখা যাবে। অনলাইন এবং অফলাইন, দুই পদ্ধতিতেই পাওয়া যাবে চূড়ান্ত ভোটার তালিকা। কীভাবে নিজের নাম খুঁজবেন, জেন নিন...

Advertisement
ফাইনাল ভোটার লিস্টে নাম খুঁজবেন কীভাবে? কেমন দেখতে হবে সেই তালিকা? জেনে নিনফাইনাল ভোটার লিস্টে নাম দেখবেন কীভাবে?
হাইলাইটস
  • দুপুরের পর থেকে দেখা যাবে চূড়ান্ত ভোটার তালিকা
  • কীভাবে নিজের নাম খুঁজবেন?
  • জেনে নিন স্টেপ বাই স্টেপ পদ্ধতি

শনিবারই প্রকাশিত হচ্ছে বহু প্রতীক্ষিত চূড়ান্ত ভোটার তালিকা। SIR প্রক্রিয়া শেষে এদিন এই ফাইনাল লিস্ট প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, দুপুর ২টো নাগাদ প্রকাশিত হওয়ার পর নিজেদের নাম চূড়ান্ত তালিকায় দেখতে পারবেন পশ্চিমবঙ্গের ভোটাররা। কতজন ভোটারের নাম এই তালিকায় বাদ যাবে অর্থাৎ 'ডিলিটেড' ক্যাটেগরির আওতায় পড়বে, তা নিয়ে হিসেব-নিকেশ চলছে সর্বত্র। এই ক্যাটেগরির ভোটাররাই ভোট দিতে পারবেন না। আপনার নাম বৈধ ভোটারের তালিকায় রয়েছে কি না, তা খুঁজবেন কীভাবে? জেনে নিন...

কোথায় দেখা যাবে ভোটার তালিকা? 
অনলাইন এবং অফলাইন, দুই পদ্ধতিতেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট (eci.gov.in), রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট (ceowestbengal.wb.gov.in) এবং ECI Net App-এ দেখতে পাওয়া যাবে। 

ফাইনাল লিস্ট টাঙানো থাকবে BDO, SDO অফিস এবং জেসাশাসকের দফতরেও। তবে চূড়ান্ত তালিকায় বুথে দেখার সুবিধা এখনই থাকছে না। দেওয়া হবে না BLO-দের হাতেও। রাজনৈতিক দলগুলিকে পেন ড্রাইভে তালিকা দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 

কীভাবে দেখবেন? 
নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে ফাইনাল ভোটার লিস্ট অপশনে ক্লিক করতে হবে (দুপুরের মধ্যেই ওয়েবসাইট এবং অ্যাপে তা চলে আসবে)। সেখানে নিজের নাম এবং এপিক নম্বর (ভোটার কার্ডের নম্বর) দিলেই ভোটার দেখতে পাবেন, তাঁর নাম কমিশনের তালিকায় কী অবস্থায় রয়েছে।

কোন কোন ক্যাটেগরি থাকবে ভোটার লিস্টে?
বৈধ ভোটার: যদি ইতিমধ্যে তাঁর নাম যাচাই করা হয়ে গিয়ে থাকে এবং কোনও সমস্যা না থাকে, তবে স্বাভাবিক ভাবেই নাম উঠে আসবে তালিকায়। অর্থাৎ যাঁদের নামের পাশে কিছু লেখা থাকবে না তাঁরা বৈধ এবং ভোট দিতে পারবেন। 
'ডিলিটেড': কারও নাম কাটা হলে নীচে লেখা থাকবে ‘ডিলিটেড’। তাঁরা ভোটদান করতে পারবেন না। 
'অ্যাডজুডিকেশন':  যদি নাম এখনও যাচাই না-করা হয়ে থাকে, তবে তার নীচে ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিচারাধীন’ লেখা থাকবে। এখনও পর্যন্ত সেই সংখ্যাটা ৬০ লক্ষ ৬৭৫। এঁরা ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে এখনই কোনও নিষ্পত্তি হয়নি। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement