Supplementary List: সাপ্লিমেন্টারি লিস্টে নাম উঠল TMC ও BJP-র কোন কোন প্রার্থীর? ভোটে লড়তে আর বাধা নেই

সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হওয়ার পরই স্বস্তিতে প্রার্থীরা। নাম উঠল TMC এবং BJP-র প্রার্থী তালিকায় থাকা 'বিচারাধীন' একাধিক নেতা-নেত্রীর নাম। কোন কোন প্রার্থী রয়েছেন এই তালিকায়?

Advertisement
সাপ্লিমেন্টারি লিস্টে নাম উঠল TMC ও BJP-র কোন কোন প্রার্থীর? ভোটে লড়তে আর বাধা নেইবিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আর এক পঞ্চায়েত প্রধান
হাইলাইটস
  • সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হওয়ার পরই স্বস্তিতে প্রার্থীরা
  • নাম উঠল কোন কোন প্রার্থীর?
  • ভোটে লড়তে আর বাধা নেই

অবশেষে দূর হল দুশ্চিন্তা। 'বিচারাধীন' তালিকায় থাকা তৃণমূল এবং BJP প্রার্থীদের নাম উঠল সাপ্লিমেন্টারি লিস্টে। ফলত তাঁদের ভোটে লড়তে আর কোনও সমস্যা রইল না। এই তালিকায় যেমন  রয়েছেন তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাস, জাকির হোসেন। তেমনই রয়েছেন BJP প্রার্থী কলিতা মাজি। 

সোমবার নির্বাচন কমিশনের প্রকাশিত অতিরিক্ত ভোটার তালিকাতেই নিজেদের নাম খুঁজে পেয়েছেন তৃণমূল প্রার্থী বায়রন এবং জাকির। মঙ্গলবার BJP-র কলিতা মাজির নামও দেখা যায় সাপ্লিমেন্টারি লিস্টে। এবার নিশ্চিন্তে মনোনয়ন জমা করতে পারবেন যথাক্রমে সাগরদিঘির প্রার্থী বায়রন,  জঙ্গিপুরের জাকির এবং আউশগ্রামের কলিতা। 

এদিকে, তৃণমূলের শ্যামপুকুরের প্রার্থী শশী পাঁজার নাম আগেই সাপ্লিমেন্টারি লিস্টে থাকবে বলে তাঁকে জানিয়েছিল নির্বাচন কমিশন। 

নিয়ম অনুযায়ী, বিচারাধী থাকলে ভোটের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করা যাবে না। তবে একাধিক রাজনৈতিক দলের তরফে ঘোষিত একাধিক প্রার্থীরা বিচারাধীন তালিকায় ছিলেন। যদিও সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পাওয়ার পরই স্বস্তি ফিরেছে তাঁদের।  মনোনয়নের আগে পর্যন্ত নামে নিষ্পত্তি না হলে শেষবেলায় প্রার্থী বদলের ঝক্কি আর রইল না। 

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কার কার নাম উঠেছে, কার নাম ওঠেনি তা এখনও সম্পূর্ণ ভাবে বোঝা যাচ্ছে না এই সাপ্লিমেন্টারি লিস্ট দেখে। কেন মধ্য রাতে এই তালিকা প্রকাশ করল কমিশন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি তাঁর প্রশ্ন, 'একতরফা কোনও একটি রাজনৈতিক দলের নাম তুলে দেওয়া হল না তো? এর নেপথ্যে কোন রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে?' পাশাপাশি ফিরহাদ হাকিমেরও দাবি, 'ভবানীপুরে ৪০ শতাংশ ভোটারের নামে কারচুপি হয়েছে।' 

 

POST A COMMENT
Advertisement