Deleted Voter List: ভবানীপুরে বাদ হাফ লাখেরও বেশি ভোটারের নাম, নন্দীগ্রামে কত? সবচেয়ে বেশি ডিলিট কোন কেন্দ্রে?

বাংলার কোন আসনে কতজন ভোটারের নাম বাতিল হল? ভাবনীপুরে হাফ লাখেরও বেশি নাম বাদ পড়েছে। নন্দীগ্রামে কত জনের নাম বাতিল? রাজ্যের মধ্যে কোন কেন্দ্রে সবচেয়ে বেশি নাম বাদ পড়ল? দেখে নিন কমিশনের তালিকা।

Advertisement
ভবানীপুরে বাদ হাফ লাখেরও বেশি ভোটারের নাম, নন্দীগ্রামে কত? সবচেয়ে বেশি ডিলিট কোন কেন্দ্রে?
হাইলাইটস
  • কোন আসনে কতজন ভোটারের নাম বাতিল?
  • ভাবনীপুরে হাফ লাখেরও বেশি নাম বাদ পড়েছে
  • নন্দীগ্রামে কত জনের নাম বাতিল?

প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাংলায় বাদ পড়েছে, তা আগেই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এই তালিকায় রয়েছে প্রথম SIR ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ পড়া ৫৮ লক্ষ এবং পরবর্তীতে বিচারাধীন তালিকা থেকে বাদ পড়া প্রায় ২৭ লক্ষ নাম। এই ২৭ লক্ষের মধ্যে কারও কারও ট্রাইব্যুনালে সুরাহা হলেও তা আদৌ এই বিধানসভা নির্বাচনে 'যোগ্য' হিসেবে বিবেচিত হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এর মাঝেই এবার বিধানসভা কেন্দ্র ধরে ধরে বিবেচনাধীন ভোটারদের মধ্যে বাদ পড়া নামের হিসেব প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদের শামসেরঞ্জ কেন্দ্রে। সবচেয়ে কম নাম বাদ পড়ল কোন কেন্দ্রে? ভবানীপুর এবং নন্দীগ্রামের হিসেবই বা কী বলছে? 

কোন জেলায় সবচেয়ে বেশি কেন্দ্রে নাম বাদ?
সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলা থেকে। বিধানসভা কেন্দ্রভিত্তিক হিসাব ঘেঁটে দেখা যাচ্ছে, বিবেচনাধীন তালিকা থেকে বাদ পড়া নামের ক্ষেত্রেও শীর্ষে সেই মুর্শিদাবাদই। প্রথম দশে রয়েছে ওই জেলারই ৭টি কেন্দ্র। 

কেন্দ্র বিবেচনাধীন তালিকা থেকে বাদ মোট বাদ
শামসেরগঞ্জ, মুর্শিদাবাদ ৭৪৭৭৫ ৯১৭১২
লালগোলা, মুর্শিদাবাদ ৫৫৪২০ ৬৮৪৭৫
ভগবানগোলা, মুর্শিদাবাদ ৪৭৪৯৩ ৫৭৫০৮
মেটিয়াবুরুজ, দক্ষিণ ২৪ পরগনা ৩৯৫৭৯ ৭৮৫২৮
ফরাক্কা, মুর্শিদাবাদ ৩৮২২২ ৫৪৭১৫
সুতি, মুর্শিদাবাদ ৩৭৯৬৫ ৫৪৪১৫
মোথাবাড়ি, মালদা ৩৭২৫৫ ৪৭৪৮৪
জঙ্গিপুর, মুর্শিদাবাদ ৩৬৫৮১ ৪৯০৭৮
রতুয়া, মালদা ৩৫৫৭৩ ৫৬৫৬৩
তমলুক, পূর্ব মেদিনীপুর (সবচেয়ে কম নাম বাদ পড়েছে এই কেন্দ্রে) ৩৬৬ ৮৫৭৮

ভাবনীপুরে কত নাম বাদ?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর থেকেও বিবেচনাধীন অনেক নাম বাদ গিয়েছে। কমিশনের হিসাব অনুযায়ী, ৩ হাজার ৮৯৩ জনের নাম এই কেন্দ্র থেকে বাদ পড়েছে আন্ডার অ্যাডজুডিকেশন তালিকা থেকে। মোট মোট বাদ পড়া নামের সংখ্যা ৫১ হাজার ৫। 

কেন্দ্র বিবেচনাধীন তালিকা থেকে বাদ মোট বাদ
ভবানীপুর ৩৮৯৩ ৫১০০৫
নন্দীগ্রাম ৩৪৬১ ১৪৪৬২

নন্দীগ্রামে কত নাম বাদ?
শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে বিবেচনাধীন তালিকা থেকে বাদ পড়েছে ৩ হাজার ৪৬১ জনের নাম। সেখানে মোট বাদ পড়েছে ১৪ হাজার ৪৬২। 

নাম বাদ পড়ার পর কেউ চাইলে ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। কিন্তু সেখানে সমস্যার কতটা সমাধান হবে, তা নিয়ে এখনও স্পষ্ট নয় কিছুই। এত নাম বাদ দিয়ে কী ভাবে ভোট হবে, প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলি। মমতা জানিয়েছেন, প্রয়োজনে আবার আদালতে যাবেন।

 

POST A COMMENT
Advertisement