Advertisement

প্রচারে বেরিয়ে CPM পার্টি অফিসে ঢুকে পড়লেন BJP প্রার্থী, তারপর...

যাদবপুরে বিজেপি-র প্রার্থীর কীর্তিতে দৃশ্যতই অস্বস্তিতে পড়লেন সিপিএম কর্মীরা। আজ অর্থাত্‍ সোমবার যাদবপুরে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়। পাড়ায় পাড়ায় ঘুরে প্রচার করছিলেন। হঠাত্ দেখেন, সামনে একটি সিপিএম পার্টি অফিস। সটান ঢুকে পড়লেন। তখন পার্টি অফিসে বসে আছেন কর্মী, সমর্থকরা। ভোট চাইতে শুরু করে দিলেন। কেন বিজেপি-কে ভোট দিতে হবে, সিপিএম পার্টি অফিসে গিয়ে বোঝানোর চেষ্টা চালালেন শর্বরী। দেখুন।

TAGS:
Advertisement
POST A COMMENT