যাদবপুরের ৯৯ নম্বর ওয়ার্ডে অটোয় চড়ে প্রচার সারলেন সিপিএম প্রার্থী বিকাশ ভট্টাচার্য। এই কেন্দ্রে একটা সময় প্রার্থী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ২০১১ সালে হারেন তৎকালীন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে অবসান হয় বাম শাসনের।