'ব্যাগ খুলে অন্তর্বাস, স্যানিটারি ন্যাপকিন চেক! শনিবার রাতে শুটিং থেকে ফেরার পথে পুলিশি হেনস্তার অভিযোগ করলেন কাঞ্চনপত্নী অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ। সেখানে কোনও মহিলা পুলিশকর্মী উপস্থিত ছিলেন না বলেও অভিযোগ তাঁর। শ্রীময়ীর কথায়,'মুখ দেখে বুঝতে পারছেন না, কে বেআইনি জিনিস পাচার করে'। তাঁর ধারণা, স্বামী কাঞ্চন মল্লিকের বিধায়ক লেখা বোর্ড এবং গাড়ির কালো কাচের কারণেই তাঁকে হেনস্তার শিকার হতে হয়'। এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।