'বাংলায় এনআরসি করতে দেব না'। হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ময়নাগুড়িতে তিনি বলেন, 'মধ্যরাতে যত বিজেপির তাণ্ডব। মধ্যরাতে স্বাধীনতা এনেছিলাম। সংবিধান মানছে না। গণতন্ত্র মানছে না। কাল বলবে এনআরসি করবে। আমি বেঁচে থাকতে এনআরসি করে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। আমার পরের জেনারেশনও কোনওদিন অ্যালাও করবে না'।