২০২১ সালে নন্দীগ্রামে যা হয়েছিল, এবার তা হবে ভবানীপুরে। বাংলায় এসে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার হলদিয়ার সভা থেকে তিনি বলেন, 'এবার নির্মম সরকারের বিদায় হবে। আর তা করে দেখাবে ভবানীপুর, করে দেখাবে গোটা বাংলা। বাংলায় পরিবর্তনের ঝড় বইছে। তৃণমূলের বিদায় নিশ্চিত। ৫ বছর আগে নন্দীগ্রাম পরিবর্তনের পথ দেখিয়েছিল। এ বার তার পুনরাবৃত্তি হবে ভবানীপুরে। গোটা পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে।' এই পরিবর্তনের জন্য মোদী ভরসা রাখছেন শুভেন্দু অধিকারীর উপরই।
PM Narendra Modi On Bhabanipur Assembly Election 2026